চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে প্রতিমা শিল্পীদের ব্যস্ত সময়

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
7:23 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর ক’দিন পরই দেবী দুর্গা ঘটকে বাহন করে আসছেন মর্ত্যলোকে। তার আগমনকে ঘিরে তাই এখন ব্যস্ত সময় পার করছেন পাল পাড়ার প্রতিমা শিল্পীরা। ঘাম-শ্রম আর শৈল্পিক শ্রদ্ধায় তৈরি করছেন একেকটি প্রতিমা। তবে উপকরণ মূল্য বৃদ্ধি অন্যদিকে ঐতিহ্যগত ভাবে পেশা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তারা।

পূজা ঘনিয়ে আসায় ব্যস্ত পাল পাড়ার মৃৎশিল্পীরা। শ্রাবণ নামের জগন্নাথ দেবের উৎসববের দিন থেকেই প্রতিমা তৈরিতে হাত দেন কারিগররা। মনসা পূজার পর মূল প্রতিমায় মাটির প্রলেপের কাজ শুরু করেন। কাদামাটি দিয়ে প্রতিমা তৈরীর প্রাথমিক কাজ এখন শেষের দিকে। এরপর রং তুলির আঁচড়ে প্রতিমা পাবে দৃষ্টিনন্দন রূপ। ধরণীর শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সাথে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি।

বছরের এই সময়টায় কাজের চাপ বেশি। তাই বসে নেই ঘরের গৃহিণীরাও। মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন কারুকাজময় অলংঙ্কার। আর সেই অলংঙ্কার প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্যা রূপে। পঞ্জিকা মতে ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে মর্ত্যলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠবে। আর ৮ অক্টোবর দশমী বিহীত পূজা ও দশহারার মধ্যে দিয়ে ঘটবে এ পূজার সমাপ্তি।

গেল বছর থেকে প্রতিমার চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা জানালেও উপকরণের দাম বৃদ্ধির অনুপাতে বাড়েনি প্রতিমার মূল্য। আর্থিকভাবে তেমন একটা লাভবান না হওয়ায় নতুন প্রজম্মকে টানছে না এ পেশা। আর যারা এখনো টিকে আছেন তারা ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেও সরকারিভাবে ৩ দিনের ছুটির দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস।

সকল প্রকার ঝুঁকি মাথায় রেখেই জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

পূজাকে কেন্দ্র করে কয়েক দফা সমন্বয় সভা করা হয়েছে। এছাড়াও উৎসবকে আনন্দমুখর করে তুলতে সরকারিভাবে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম ।

এ বছর টাঙ্গাইলের ১২ টি উপজেলায় প্রায় ১২০০ পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags: টাঙ্গাইলদুর্গাপূজাপূজাপ্রতিমা
Previous Post

জাবিতে ভর্তি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

Next Post

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

Next Post

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংক ঘেরাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT