চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ক্রাইস্টচার্চে এবার টাইগার যুবারা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:44 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয়ের বার্ট সাটক্লিফ ওভাল মাঠে হবে সবকটি ম্যাচ।

ক্রাইস্টচার্চের মসজিদে গত মার্চে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে ফেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তামিম-মিরাজদের ভয়াবহ অভিজ্ঞতার সেই ঘটনার রেশ কেটে গেছে অনেকটাই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্ব-নির্ধারিত সিডিউল অনুযায়ী জুনিয়র দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড যুবাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলা ঘটনার প্রভাব থেকে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে কিউই বোর্ড। সফরটি আগামী বছর হতে পারে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘স্বাগতিক বোর্ডের নিরাপত্তা-পরিকল্পনা সব স্তরে মূল্যায়ন করেই নিউজিল্যান্ডে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর যে হোম সিরিজটি দুই দেশের বোর্ডের আলোচনা সাপেক্ষে স্থগিত হয়েছে, সেটি আগামী বছর আমরা যখন চাইব তখন হবে।’

২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকায়। বিশ্বকাপের আগে সিরিজটি খেলার সুযোগ না থাকায় ২০২২ বিশ্বকাপের আগে হোম সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কায়সার।

নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যুবাদের বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি। নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার কন্ডিশন কাছাকাছি হওয়ায় অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে বিশ্ব আসরে।

এশিয়া কাপের স্কোয়াড থেকে এই সফরের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। কন্ডিশন মাথায় রেখে বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমানের পরিবর্তে অতিরিক্ত তালিকায় থাকা বাঁহাতি আরেক স্পিনার হাসান মুরাদকে নেয়া হয়েছে। আর অফস্পিনার আশরাফুল ইসলামের পরিবর্তে সুযোগ পেয়েছেন পেস বোলার অভিষেক দাস।

২৯ সেপ্টেম্বর যুবাদের প্রথম ম্যাচ। পরের চারটি ম্যাচ ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। সিরিজ শুরুর আগে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
আকবর আলী (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদউল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামিম হোসেন, অনিক সরকার, ও হাসান মুরাদ।

Tags: ক্রাইস্টচার্চটাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দললিড স্পোর্টস
Previous Post

চীন থেকে ঘুরে এসে

Next Post

পরিচালনায় আসছেন সালমান খান?

Next Post

পরিচালনায় আসছেন সালমান খান?

শুক্রবার ঢাকায় ‘মীরাক্কেল ১০’-এর অডিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT