চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবধান হয়ে যাও, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

দল ও সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে দলকে আগাছামুক্ত করতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজরা সাবধান হয়ে যাও, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকার এদেশের জনগণের সাথে রয়েছে। বিশেষ করে টেকনাফবাসী যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে শেখ হাসিনা রয়েছেন।’

‘‘বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশে বসে সরকারকে হটানোর চেষ্টা করছে। গত দু বছরে তারা দেশের বিরুদ্ধে বিদেশে বিভিন্ন রকম নালিশ করলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেনি। এখন তারা মিয়ানমারের হাতে অজুহাতের অস্ত্র তুলে দিচ্ছে রোহিঙ্গাদের না ফেরাতে।’’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু এনজিওকেও সতর্ক করে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে কাজ করলে, তাদের অবস্থা ভালো হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কক্সবাজারে আজ থেকে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ঢাকার বাইরের সম্মেলন শুরু হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Tags: ওবায়দুল কাদেররোহিঙ্গা
Previous Post

আমিনুলের জায়গায় সাব্বিরকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Next Post

নারায়ণগঞ্জে এবার সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

Next Post

নারায়ণগঞ্জে এবার সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

গোপালগঞ্জের ভিসিনামা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT