চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে যাচ্ছে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় সিনেমা ‘আলফা’ ৯২ তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

শনিবার বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটির চেয়ারম্যান হাবীবুর রহমান খান রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এসময় সংবাদ সম্মেলনে হাবীবুর রহমান খান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিম, পরিচালক সমিতির সভাপতি ও অস্কার এর বাছাই কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সংবাদ সম্মেলনে হাবীবুর রহমান খান জানান, এ বছর তিনটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হল মাসুম আজিজের ‘সনাতনের গল্প’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’।

৯ সদস্যের অস্কার বাছাই কমিটি ‘আলফা’কে এ বছর বাংলাদেশকে থেকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করেন। ছবিটির নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ও আলফা ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগরকে।

২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল আলফা। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্প এই ছবির প্রধান উপজীব্য।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন, মুস্তাফিজ নুর ইমরান এবং এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশী ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি।

২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়িদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়।

২০১১ সালে ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং ২০১৪ সালে ‘টেলিভিশন’ সিনেমা অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। ২০১৮ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচিত্রটি।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

Tags: অস্কারআলফানাসির উদ্দিন ইউসুফলিড বিনোদন
Previous Post

বান্দরবানে পুকুর থেকে স্কুল দপ্তরির গলাকাটা লাশ উদ্ধার

Next Post

চাঁদাবাজি মামলায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

Next Post

চাঁদাবাজি মামলায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪ টায় বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT