চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআরসি তালিকা নিয়ে অমিত শাহ-মমতার বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই প্রথমবারের মতো আসামের নাগরিকদের তালিকা বা এনআরসি নিয়ে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এসময় মমতা আসামের নাগরিকত্ব নিবন্ধন থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে বলেন: এই তালিকা প্রকাশের পর অনেক আসল ভোটার বাদ পড়েছে, যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক সমালোচনাও হয়েছে দেশজুড়ে।

এএনআই’কে দেয়া এক মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন: আমি অমিত শাহকে একটি চিঠি দিয়েছি, যেখানে তাকে আমি বলেছি যে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ লোকের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় অসমিয়া রয়েছেন। অনেক প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এদিকে নজর দেওয়া উচিত।

বুধবার দিল্লির নর্থ ব্লকে দুপুর দেড়টায় অমিত শাহের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন মমতা।

মোদির সঙ্গে সাক্ষাতের পর অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক ঘিরে ছিল সবার আগ্রহ। কারণ, ৩১ আগস্ট ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করে মমতা টুইট করেন।

ওই পোস্টে মমতা আসামের নাগরিক তালিকাকে অভিসন্ধিমূলক ‘ব্যর্থ নাটকীয়তা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার দল তৃণমূলের দাবি, নাগরিক তালিকার নাম করে বাংলাভাষীদের আসাম থেকে তাড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

টুইটে তিনি বলেন: নাগরিক তালিকা নিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।

Tags: অমিত শাহআসামের নাগরিক তালিকামমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন, যদি…

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন, যদি...

‘মিসেস বাংলাদেশ’ নারী শক্তির প্রতীক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT