চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্তিত জ্যোতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

ছবি মুক্তির সময় ঘনিয়ে আসছে, আর যেন চিন্তায় পড়ছেন ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি! কারণ প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন কলকাতার ছবিতে! 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। যেখানে রাজলক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

‘বাকিটা ব্যক্তিগত’ খ্যাত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী জ্যোতি। মুক্তির আগে প্রচারণার জন্য সম্প্রতি কলকাতায় গেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতেও ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ নিয়ে কথা বলেছেন তিনি।

এই ছবিতে তার চরিত্র একজন সংগ্রামী নারীর, এমনটাই জানয়ে জ্যোতিকা বললেন, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ উপন্যাসটি অনেক আগে পড়েছিলাম। মূলত এটি সবাই ই কম-বেশি পড়েছেন। কিন্তু, ছবিটিতে অভিনয়ের জন্য আমি এটি পুনরায় আর পড়িনি। কারণ আমি চেয়েছিলাম চিত্রনাট্যটি পড়েই সেই চরিত্রটিকে ধারণ করতে। আমার কাছে রাজলক্ষ্মী চরিত্রটি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ও সাহসী একটি চরিত্র এবং একই সাথে চরিত্রটি একজন সংগ্রামী নারীর।

তিনি বলেন, আমাদের স্ক্রিপ্টটিতে একটি বিশাল সামাজিক প্রাসঙ্গিকতা রয়েছে, এটি শুধুমাত্র প্রেমের কোন গল্প নয়, এখানে সমাজের নানা বিষয়ের প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলা হয়েছে।

২০১৭ সাল থেকে শুটিং শুরু হয় জনপ্রিয় নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটির। বিভিন্ন কারণে ছবিটির মুক্তিতে বাধা পড়লেও আসছে ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাবে ছবিটি। আর এ কারণেই কিছুটা ভয়ে আছেন জ্যোতিকা!

Tags: ঋত্বিক চক্রবর্তীজ্যোতিকা জ্যোতিলিড বিনোদন
Previous Post

৯ গোল হজম করে বাংলাদেশের বিদায়

Next Post

রিফাত হত্যা: চার্জশিট আমলে নিয়ে পলাতক ৯ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post

রিফাত হত্যা: চার্জশিট আমলে নিয়ে পলাতক ৯ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ছাত্রলীগের প্রসঙ্গ উঠতেই রেগে আগুন কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT