চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ অভিভাবকরা

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
1:23 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন রকম সহযোগিতায় মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শুক্রবার সকাল থেকে গ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়, পলাশী মোড়, শাহবাগ মোড়, দোয়েল চত্বর এলাকা থেকে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সেবা দেয়া হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সুবিধার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আরো ছিল ‘তথ্যপ্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র’, ‘সুপেয় পানির ব্যবস্থা’ আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ ও ‘ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম’।

ছাত্রলীগের এমন সহযোগিতার ভূয়সী প্রশংসা করতে শোনা যায় অভিভাবকদের। লেকচার থিয়েটার ভবন, ক্যাম্পাস শ্যাডোতে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন অভিভাবক। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। বৃষ্টিস্নাত সকালে অনেকে ক্যাম্পাসে আসেন পরীক্ষার কিছুক্ষণ আগে। এতে আসন খুঁজে পেতে ঝামেলায় পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। আসন ও কেন্দ্র খুঁজে পেতে ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে জানান তারা।

একজন অভিভাবক বলেন, ”ছাত্রলীগের নেতা কর্মীরা এরকম কাজ করে গেলে দেশ পরিবর্তন হওয়াটা সময়ের ব্যাপার। আর এটাই বঙ্গবন্ধুর আদর্শ।’

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে ক্যাম্পাসে ছাত্রদের সহযোগিতায় কাজ করতে দেখা যায়। সাথে তাদের অনুসারীরাও নিরলস পরিশ্রম করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৫০টি আসনের জন্য আবেদন করেন ২৯ হাজার ৫৮জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tags: ঢাবি ছাত্রলীগভর্তি পরীক্ষা
Previous Post

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক ফেরদৌস-মৌসুমী

Next Post

শাহরুখ পুত্র আরিয়ানকে বিয়ের প্রস্তাব!

Next Post

শাহরুখ পুত্র আরিয়ানকে বিয়ের প্রস্তাব!

পরিবেশের ক্ষতিতে ব্যথিত সোনালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT