চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোথায় ছিল আপনাদের বিবেক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 18, এপ্রিল 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার নিয়ে সমালোচনাকারীদের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এক ফেসবুক পোস্টে শফিক রেহমানের গ্রেফতারে আজ যারা সমালোচনায় মুখর তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে জয় হত্যার ষড়যন্ত্রসহ কয়েকটি ইস্যুতে শফিক রেহমানের বিতর্কিত ভূমিকা তুলে ধরেছেন তিনি।

আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কোথায় ছিল আপনাদের বিবেক, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের জন্য যখন শফিক রেহমান এর নাম এসেছিল। তখনতো ফেসবুক বিপ্লবী হননি। তখনতো বলেননি এর তদন্ত হওয়া প্রয়োজন । মার্কিন কোর্টে প্রমাণিত হবার পরও ইমরান সরকারের মত বায়বীয় অপহরণ বলে যাচ্ছেন।

কোথায় ছিল আপনাদের বিবেক, ২০১৩ সালের অক্টোবর মাসে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য শফিক রেহমান যখন লন্ডনে গিয়ে জনমত গঠনে ব্যস্ত ছিলেন। সেখানে নিজের লেখা “মৃত্যুদণ্ড :দেশে দেশে ” বইতে যখন উনি লিখেন ফাঁসির দণ্ড দিয়ে সরকার দেশটাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলেছে। তখনতো বিবেক জাগ্রত হয়নি?

কোথায় ছিল আপনাদের বিবেক, ২০০১ সালের নির্বাচনের পর দেশে সংখ্যালঘু নির্যাতনের উৎসব করেছিল জামাত-বিএনপি। আর শফিক রেহমান রেডিও তেহরানে বলছিলেন এইসবই হচ্ছে প্রোপাগান্ডা। এর কোনো সত্যতা নেই। হয়তো তখনো আপনাদের বিবেকের জন্ম হয়নি।

কোথায় ছিল আপনাদের বিবেক, ২০০২ সালে একুশে টেলিভিশন বিএনপি জামাত বন্ধ করে দেয়ার যে সাংবাদিক রঙিন সুরা পার্টি দিয়েছিল তার নাম শফিক রেহমান। ২০০৬ সালে জামাত বিএনপি সরকারের শেষ মুহুর্তে সাংবাদিকদের ছয় মাসের বেতন ভাতা নিয়ে যিনি লন্ডন পালিয়ে যাচ্ছিলেন তিনি শফিক রেহমান। তখন কি বিবেক বন্ধ রেখেছিলেন?

শফিক রেহমান সাহেব গত ৫/৭ বছর ম্যাডাম জিয়ার বাণী লেখা ছাড়া অন্যকোন রকম সাংবাদিকতা করেছে বলে আমার জানা নেই।

আজকে অনেক বিবেক(!) জাগ্রত। বর্তমান সরকার অন্তত এই জন্য একটি ধন্যবাদ পেতেই পারে সদ্য জাগ্রত হওয়া বিবেকবানদের কাছ থেকে। কারণ শফিক রেহমানকে আটক করে সরকার তাদের বিবেক কে জাগিয়ে দিয়েছে ‘।

Tags: শফিক রেহমান
Previous Post

টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের হায়দারাবাদ

Next Post

বিদায়ী কমিটিকে ‘বাঁচাও ফুটবল কমিটি’র চ্যালেঞ্জ

Next Post

বিদায়ী কমিটিকে ‘বাঁচাও ফুটবল কমিটি’র চ্যালেঞ্জ

প্রথম জয়ে মুস্তাফিজদের প্রয়োজন ১৪৩ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT