চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতু‌তে নাশকতার প‌রিকল্পনা ছিল জামায়াত-শি‌বি‌রের

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:31 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে পুলিশের হাতে আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সেতুতে নাশকতা চালানোর প‌রিকল্পনা করেছিল বলে পুলিশ জানিয়েছে। বন‌ভোজ‌নের আড়ালে এই নাশকতার পরিকল্পনা ক‌রেছিল তারা।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপু‌রে টাঙ্গাই‌লের গোপালপুর থে‌কে আটক জামায়াত-‌শি‌বিরের ৩৬ জন নেতাকর্মী প্রাথ‌মিকভা‌বে পু‌লি‌শের কা‌ছে নাশকতার এই পরিকল্পনার কথা স্বীকার ক‌রে‌ছে।

এর আ‌গে সকালে গোপালপুর ও ভুঞাপুর থানা পু‌লিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অ‌ভিযা‌ন পরিচালনা করে ন‌লিন বাজার এলাকা থে‌কে তা‌দের আটক করে। এসময় তা‌দের কাছ থে‌কে বিভিন্ন ধর‌নের জিহাদি বই ও সরকারবিরোধী লিফলেট পাওয়া যায়। আটককৃত‌দের ম‌ধ্যে কয়েকজ‌নের না‌মে গোপালপুরসহ দে‌শের বি‌ভিন্ন থানায় নাশকতার মামলা র‌য়ে‌ছে। আটককৃতরা গোপালপুরসহ দে‌শের বি‌ভিন্ন জেলার বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোপালপুর থানা অ‌ফিসার ইনচার্জ মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন: আটককৃতরা জামায়াত-‌শি‌বি‌রের সক্রিয় সদস্য। দে‌শের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতু‌তে অন্তর্ঘাতমূলক নাশকতার প‌রিকল্পনায় একত্র হয়েছিল তারা। এই প‌রিকল্পনা বাস্তবায়‌নের জন্য পূর্বেও তারা বন‌ভোজ‌নের না‌মে সেতু এলাকা রে‌কি ক‌রে‌ছে।

তিনি বলেন: এরই ধারাবা‌হিকতায় মঙ্গলবার তারা সেতুতে অন্তর্ঘাতমূলক নাশকতার জন্য উপ‌জেলার নলীন বাজা‌রে এক‌ত্রিত হয়। প‌রে গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের হেমনগর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রে রাখা হয়েছে। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: জামায়াত-শিবিরনাশকতানাশকতার পরিকল্পনাবঙ্গবন্ধু সেতু
Previous Post

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

Next Post

ত্যাগের মহিমায় পবিত্র আশুরা পালিত

Next Post

ত্যাগের মহিমায় পবিত্র আশুরা পালিত

‘কথা বলার অনেক সময় পড়ে আছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT