চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখি দম্পতি শুভ-নাবিলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

আরিফিন শুভ ও মাসুমা রহমান নাবিলা দু’জনে এবারই প্রথম জুটি বাঁধলেন। কোনো সিনেমা কিংবা নাটকে নয়, একটি বিজ্ঞাপনে তাদের স্ক্রিন ভাগাভাগি করতে দেখবেন দর্শক।

যেখানে দেখা যাবে, আরিফিন শুভ ও নাবিলা সুখি দম্পত্তি। তাদের ক্যামেস্ট্রিতে সংসারে নানা খুঁটিনাটি ফুটে উঠবে। আর এই বিজ্ঞাপনটি হলো দেশিয় ইলেকট্রনিকসের জনপ্রিয় ব্যান্ড ওয়ালটনের।

শুভ-নাবিলাকে নিয়ে এই বিপণন প্রতিষ্ঠানের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিজ্ঞাপনগুলো নির্মিত হচ্ছে। যার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, রাইস কুকার, ব্লেন্ডার ইত্যাদি।

বিজ্ঞাপন নির্মাণ করছেন তৌহিদ মিতুল। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান।

বিজ্ঞাপন প্রসঙ্গে আরিফিন শুভ জানান, তিনি এই প্রথম কোনো সিরিজ বিজ্ঞাপনে কাজ করছেন। বললেন, সিরিজ হলেও চরিত্রগুলো একই। একটি দম্পতিকে বিভিন্ন সময় দেখানো হচ্ছে। তাদের জীবনের ভিন্ন চমৎকার কিছু মুহূর্ত তুলে ধরা হচ্ছে।

নাবিলা বলেন, শুভর সঙ্গে এই প্রথম জুটি বেঁধে বিজ্ঞাপন করছি। ওয়ালটনের এই কাজগুলো একটু ভিন্ন ধরণের। আমার বিশ্বাস, দর্শক-ক্রেতারাও পছন্দ করবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনগুলোতে শুভ-নাবিলাকে আধুনিক দম্পতি হিসেবে দেখা যাবে। তিনটি রোমান্টিক গল্পের সমন্বয়ে এগুলো নির্মিত হচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে এফডিসির ৪নং ফ্লোরে বিজ্ঞাপনগুলোর চিত্রধারণ শুরু হয়েছে।

ওয়ালটনের পক্ষ থেকে জনপ্রিয় নায়ক আমিন খান জানান, যত্ন নিয়েই বিজ্ঞাপনগুলোর কাজ করা হচ্ছে। শিগগির দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শকরা বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন।

Tags: আরিফিন শুভওয়ালটননাবিলালিড বিনোদন
Previous Post

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ

Next Post

দলাদলির অভিযোগ এনে কংগ্রেস ছাড়লেন নায়িকা উর্মিলা

Next Post

দলাদলির অভিযোগ এনে কংগ্রেস ছাড়লেন নায়িকা উর্মিলা

জন্মদিনে রোযা রেখেছেন পপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT