চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

আগামী তিন মাসের মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে জন্য একটি বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেরিব্রাল পালসি (স্নায়বিক রোগ) আক্রান্ত এক শিক্ষার্থীর বাবার করা রিটের প্রেক্ষাপটে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন।

এছাড়াও রায় পাওয়ার এক মাসের মধ্যে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এফ এম মোস্তফা মাসুদের দুটি বিষয়ের খাতা সাবধানতার সাথে পুনর্মূল্যায়ন করে যথাযথ নম্বর দিয়ে ফল প্রকাশের  নির্দেশ দেওয়া  হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জুলহাস উদ্দিন আহমাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটোর্নি জেনারেল একেএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার।

সেরিব্রাল পালসি (স্নায়বিক রোগ) আক্রান্ত শিক্ষার্থীর এফ এম মোস্তফা মাসুদ ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় অংশ নেন। তবে একটি বিষয়ে ১ নম্বর কম পেয়ে সে অকৃতকার্য হলে শারীরিক অসুস্থতার ফলে অস্পষ্ট হাতের লেখার বিষয়টি বিবেচনায় নিয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন। কিন্তু সে আবেদনে স্কুল বিবেচনায় না নিলে ছেলের পক্ষে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান।

এরপর হাইকোর্ট রুল জারি করার পর খাতা পুনর্মূল্যায়ন করে মোস্তফাকে জেএসসিতে কৃযকার্য দেখানো হয়। পরবর্তীতে ২০১৯ সালে মোস্তফা এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়। তবে খাতা পুনর্মূল্যায়নে আবেদন করলে অকৃতকার্য দুটি বিষয়ের মধ্যে একটিতে সে কৃতকার্য উল্লেখ করা হয়। পরে মোস্তফার বাবা মোস্তাফিজুর রহমান আগের করা রিটে এক সম্পূরক আবেদন করে তার ছেলের অকৃতকার্য বিষয়ের খাতাটির নম্বর পুনর্মূল্যায়ন চান।

এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন। সে রায় প্রকাশিত হবার পর বিষয়টি সাংবাদিকদের জানান আইনজীবী মোস্তাফিজুর রহমান।

এই আইনজীবী বলেন, ‘আমার ছেলে মোস্তফা লেখাপড়া করতে চেয়েছে তাই ওর জন্য আমি বাবা হয়ে সংগ্রাম করেছি, এসএসসি পর্যন্ত ও এসেছে। এ রোগে আক্রান্ত অন্য অনেকেই তো লেখাপড়া না করে বোঝা হয়ে থাকে। কিন্তু ও লেখাপড়া করতে চেয়েছে তাই আমি চেষ্টা চালিয়ে গিয়েছি। তবে ছেলেটা বলেছে এতো সমস্যা ফেস করেও আর লেখা লেখির মাধ্যমে পড়াশুনা করবে না। এসএসসি পাস করলেই কম্পিউটার বিষয়ে টেকনিক্যাল শিক্ষায় ইঞ্জিনিয়ার বড় ভাইয়ের সাথে পড়বে।

‘‘মোস্তফা সেরিব্রাল পালসি আক্রান্ত হওয়ায় ওর হাতের লেখা একটু অস্পষ্ট। তবে ওর মেধা আছে। ও অবজেক্টিভ প্রশ্নের ভাল উত্তর করছে বৃত্ত ভরাট করে। হাইকোর্ট রায় দিয়েছেন এখন অকৃতকার্য একটি বিষয় পুনর্মূল্যায়নে ছেলেটা কৃতকার্য হলেই ওর এসএসসি পাস হয়ে যাবে। ছেলাটার স্বপ্ন পূরণ হবে।’’

Tags: প্রতিবন্ধীশিক্ষার্থীহাইকোর্ট
Previous Post

ছাত্রলীগের সভাপতির গাড়িতে বসা নিয়ে দুই সহ-সভাপতির হাতাহাতি

Next Post

সুখি দম্পতি শুভ-নাবিলা!

Next Post

সুখি দম্পতি শুভ-নাবিলা!

দলাদলির অভিযোগ এনে কংগ্রেস ছাড়লেন নায়িকা উর্মিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT