চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবম ওয়েজ বোর্ড: নোয়াবের আবেদনের শুনানি ২০ অক্টোবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নের গেজেট প্রকাশ বিষয়ে আপিল বিভাগের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে নোয়াবের করা আবেদনটি সোমবার শুনানির জন্য এলে চেম্বার বিচারপতির আদালত আবেদনটি আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন বলে জানান নোয়াবের আইনজীবী মো. ইউসুফ আলী।

আদালতে নোয়াবের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মো. ইউসুফ আলী।

এর আগে নবম ওয়েজ বোর্ডের নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে নোয়াব। সে রিটের শুনানি নিয়ে গত ৬ আগস্ট হাইকোর্ট রুল জারি করে এবং নতুন বেতনকাঠামোর সুপারিশ বাস্তবায়নের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দেন।

এরপর হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে গত ২০ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। এবং এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়।

তবে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের দেয়া এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে নোয়াব। সে আবেদনটিই চেম্বার আদালত আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

Tags: নবম ওয়েজ বোর্ডনোয়াবসংবাদপত্র
Previous Post

কাশ্মীর ও আসাম নিয়ে মানবাধিকার কাউন্সিল প্রধানের উদ্বেগ

Next Post

বাংলাদেশ-সৌদি সম্পর্ক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ: ধর্ম প্রতিমন্ত্রী

Next Post

বাংলাদেশ-সৌদি সম্পর্ক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ: ধর্ম প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে ইলেকট্রিক ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT