চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর মাংস আমদানি বন্ধে খামারিদের দাবি কতোটা যৌক্তিক?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:35 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2019
in সম্পাদকীয়
A A

আগস্ট মাসের শেষ দিকে দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মারকোসুর ভুক্ত দেশগুলো (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে) বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে। তখন এমনটাই জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এমন প্রেক্ষাপটে বিদেশ থেকে হিমায়িত গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন গরুর মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত ১০টি সংগঠন।

এই সংগঠনগুলোর নেতারা বলছেন, বিদেশ থেকে গরুর মাংস আমদানি করলে দেশীয় উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ফলে বিশাল যুব সমাজ তথা উদ্যোক্তারা বেকার হয়ে পড়বেন। যার প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে।

খামারিদের এই দাবি একেবারে উড়িয়ে দেয়া যায় না। কারণ, তাদের এসব যুক্তি অমূলক নয়। গরুর মাংস আমদানি করা হলে এই খাতের ক্ষতি হবে এটা সত্য। তাই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার আগে সব পক্ষের সাথে আলোচনা করতে হবে।

অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (আহকাব) এর তথ্যানুযায়ী বছরে মাংসের চাহিদা ৭২.৯৭ লাখ টন। কিন্তু গত ২০১৮-১৯ অর্থবছরে গবাদিপশু ও হাঁস-মুরগি থেকে মোট মাংস উৎপাদন হয়েছে ৭৫.১৪ লাখ টন। অর্থাৎ চাহিদা মেটানোর পরও ২ দশমিক ১৭ লাখ টন মাংস উদ্বৃত্ত রয়ে গেছে। তাহলে কেন মাংস আমদানি করতে হবে? এমন প্রশ্নই রেখেছেন সংগঠনের সভাপতি।

তবে এটাও ঠিক যে, ব্রাজিল-আর্জেন্টিনাসহ মারকোসার ভুক্ত দেশসমুহের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সিদ্ধান্ত আগামী ডিসেম্বরে। সেখানে ৩০ কোটি ক্রেতা রয়েছে এবং ৪ ট্রিলিয়ন ডলার জিডিপির এ অঞ্চলে বাংলাদেশী পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু সেখানে রপ্তানির পরিমান খুবই সামান্য। এ অঞ্চলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। শুল্ক হার হ্রাস হলে এ অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাকসহ টেক্সটাইল, ওষুধ, তামাক, চামড়া ও চামড়াজাত পণ্য, টেবিল ওয়্যার প্রভৃতি পণ্য রপ্তানি বাড়বে বলেও বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন।

তবে তারাও বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছে এবং তুলা রপ্তানির জন্য ওয়্যারহাউজ নির্মাণ করতে চায়। বাংলাদেশে আসা এই মাংসের গুণগত মান কেমন হবে এ বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন খামারিরা। এখন দুই দিক বিবেচনা করেই এ বিষয়ে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ভেবেচিন্তে অগ্রসর হতে আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: গরুর মাংসগরুর মাংস আমদানিগরুর মাংস রপ্তানিসম্পাদকীয়
Previous Post

নেইমারকে না আনায় বার্সার প্রতি অসন্তুষ্ট মেসি

Next Post

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেয়েরা

Next Post

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেয়েরা

টি-টুয়েন্টি দলে প্রথমবার তাইজুল, ইয়াসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT