চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থেমেছে বৃষ্টি, শুরু হয়েছে খেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সকালের বৃষ্টি নির্ধারিত সময়ে শুরু হতে দেয়নি চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। এক ঘণ্টা ৫০ মিনিট পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়িয়েছে বল। দেরিতে শুরু হওয়ায় ছোট হয়ে এসেছে প্রথম সেশনের দৈর্ঘ্য। দুপুর একটায় লাঞ্চ বিরতিতে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান দল।

দ্বিতীয় সেশন হবে দুই ঘণ্টার। চা-বিরতির পর দিনের শেষ সেশনের সময় বাড়ানো হয়েছে ৪০ মিনিট। বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলবে চতুর্থ দিনের খেলা।

প্রায় ছয় মাস পর দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে নামা বাংলাদেশকে মহাচাপে রেখেছে টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তান। চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেট হাতে রেখে সফরকারীদের লিড ৩৭৪। এরবেশি রান তাড়া করে ক্রিকেট বিশ্বে জয়ের ঘটনাই আছে মোটে সাতটি।

আফগানিস্তান-৩৪২ ও ২৩৭/৮, বাংলাদেশ-২০৫ (তৃতীয় দিন শেষে)
টেস্ট ক্রিকেটে ১৯ বছরের পথচলায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৯ রান তাড়া করে জিতেছিল, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পরিসংখ্যানই বলছে বাংলাদেশকে ‘অসম্ভব’ এক পথ পাড়ি দেয়ার চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে রশিদ খানের দল।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৯৪। শনিবার তৃতীয় দিন সকালে আর ১১ রান যোগ হতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান নাঈম হাসানকে এলবিডব্লিউ করে পঞ্চম শিকারের দেখা পান আফগান অধিনায়ক রশিদ। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই লেগি দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

পর্দা নামলো ৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবের

Next Post

৩৯৮ রানের পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে

Next Post

৩৯৮ রানের পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে

বন্দি বিনিময়: রুশ-ইউক্রেনের নতুন অধ্যায় শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT