চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা নামলো ৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

৭৬ তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনি অনুষ্ঠান ছিল শনিবার রাতে। উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে টোড ফিলিপস পরিচালিত ‘জোকার’ ছবিটি। আর রোমান পোলানস্কি তার ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবির জন্য পেয়েছেন দ্বিতীয় পুরস্কার ‘সিলভার লায়ন।’

পুরস্কার গ্রহণের সময় স্টেজে ‘জোকার’ সিনেমার অভিনেতা জোয়াকিন ফোয়েনিক্সও উপস্থিত ছিলেন। টোড ফিলিপস ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ওয়ার্নার ব্রোস এবং ডিসিকে নিজেদের গতানুগতিক ধারার বাইরে আসার জন্য ধন্যবাদ।’

উৎসবে ‘অ্যাবাউট এন্ডলেসনেস’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রয় অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লুকা মারিনেল্লি। মার্টিন ইডেন ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। আর ‘গ্লোরিয়া মানডি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আরিয়ানে অ্যাস্কারিডে।

১১ রাত ধরে চলেছে ৭৬ তম ভেনিস চলচ্চিত্র উৎসব। এ বছর জুরি বোর্ডে প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন আর্জেন্টিনার চলচ্চিত্র পরিচালক লুক্রেসিয়া মার্টেল। গরম এবং মশার জন্য এবছরের উৎসব কিছুটা বিঘ্নিত হলেও সিনেমাপ্রেমিরা উপভোগ করেছেন। উৎসবে সামিল হতে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা ভিড় করেছিলেন ইতালির ভেনিস নগরীতে। হলিউড রিপোর্টার

Tags: জোকারটোড ফিলিপসভেনিস চলচ্চিত্র উৎসবরোমান পোলানস্কিলিড বিনোদন
Previous Post

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

Next Post

থেমেছে বৃষ্টি, শুরু হয়েছে খেলা

Next Post

থেমেছে বৃষ্টি, শুরু হয়েছে খেলা

৩৯৮ রানের পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT