চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান হত্যার ন্যায় বিচার দাবিতে শাহবাগে ভক্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A
ছবি: হিমু

ছবি: হিমু

অমর নায়ক সালমান শাহ চলে যাওয়ার ২৩ বছর শুক্রবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে চলে যান তিনি। তার মৃত্যু নিয়ে রহস্যের জট খোলেনি আজও!

সালমান শাহ’র মৃত্যুর দুই যুগ হতে চললেও সেই রহস্যজনক মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবী করে আসছে তার পরিবার ও ভক্তরা। তাই প্রিয় নায়কের হত্যার ন্যায় বিচারের দাবিতে ‘টিম সালমান শাহ’র ব্যানারে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে তার ভক্তরা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে টিম সালমান শাহের ভক্তরা মানবন্ধন করেন ও সমাবেশ করেন।মানববন্ধনে ভক্তরা সালমান শাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এ ব্যাপারে প্রশাসনের আরও সুদৃষ্টি কামনা করেন।

‘টিম সালমান শাহ’ এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব চ্যানেল আই অনলাইনকে বলেন, তার মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই ধুম্রজাল এখনও কাটেনি। আমরা তার মৃত্যুর কারণ জানতে চাই। মৃত্যুর আগে তিনি নানারকম পলিটিক্সের শিকার হয়েছিলেন। তার জনপ্রিয়তায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে বয়কটও করে ছিলেন।

তৎকালীন সংবাপত্রের রেফারেন্স টেনে তিনি আরো বলেন, সালমানের মৃত্যুর আগে কয়েকবার তাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো। তখনকার পত্রপত্রিকার রিপোর্ট তাই বলে। সবমিলিয়ে মিলিয়ে আমরা মনে করি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। হত্যা করা হলে দায়িদের ফাঁসি চাই।

সালমান শাহের প্রয়াণ দিবস উপলক্ষে দেশের অনে মসজিদ, মাদ্রায় টিম সালমান শাহের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান মাসুদ রানা নকীব।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটন রোডের নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে এ ঘটনাকে আত্মহত্যা বললেও তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

সম্প্রতি সালমান শাহ’র স্ত্রী সামিরার মামি মামলার ৮ নম্বর আসামি রুবি ফেসবুকে নিজের একটি ভিডিও বার্তায় সালমান শাহকে হত্যা করা হয়েছে দাবি করায় বিষয়টি আলোচনায় আসে। আলোচিত মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) রয়েছে।

Tags: বিচার দাবিভক্তলিড বিনোদনশাহবাগসালমান শাহ
Previous Post

৮ মাসে সড়কে ৩ হাজার জনের প্রাণহানি

Next Post

নূরুল আলম আতিক: শহরের জলাবদ্ধতায় ভেসে বেড়ানো কচুরি ফুল

Next Post

নূরুল আলম আতিক: শহরের জলাবদ্ধতায় ভেসে বেড়ানো কচুরি ফুল

আফগানদের উজ্জ্বল চেহারাই বলছে কতটা বিষণ্ণ গেছে বাংলাদেশের দিন

টেস্টের উত্তাপে পুড়ে অঙ্গার একদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT