চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের ডাবল সেঞ্চুরির আলোয় চালকের আসনে অজিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ফুলটস বলটাকে সোজাই মেরেছিলেন স্টিভেন স্মিথ। উড়ে আসা ফিরতি সেই বল ধরতে চেয়েছিলেন বোলার জফরা আর্চার। বলে হাত ছোঁয়াতে পেরেছেন ঠিকই, কিন্তু মুঠোয় গলাতে পারলেন না ইংল্যান্ড পেসার। হতাশায় মাথায় হাত, বসে পড়লেন উইকেটে। স্মিথ যেমন আগুনে ফর্মে আছেন, একটা সুযোগ হাতছাড়া করলে কতটা খেসারত দিতে হয় পরে হাড়ে হাড়ে টের পেয়েছে এবারের অ্যাশেজে স্বাগতিকরা। ওই একবারই সুযোগ দেয়া স্মিথ ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে গড়ে দিয়েছেন রানপাহাড়।

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের প্রথমদিনে ইংলিশদের হাড়ে জ্বালা ধরিয়ে দিয়েছে বৃষ্টি আর কনকনে ঠাণ্ডা। দ্বিতীয় দিনে সেই জায়গাটা নিলেন স্মিথ। অজি ব্যাটিং লাইনআপের একটা প্রান্তে সেঁটে রইলেন আঠার মতো। তার ২১১ রানে ভর করে ৮ উইকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ১৪৪ ও ১৪২ রানের দুটি ইনিংস আছে স্মিথের। লর্ডসে মাথায় আঘাত নিয়েও খেলেছিলেন ৯২ রানের একটি ইনিংস। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামা হয়নি। খেলা হয়নি পরের হেডিংলি টেস্ট। এক টেস্ট বিরতি দিয়ে মাঠে নামার পর রানের ক্ষুধা যেন আরও বেশি জেগে উঠেছিল, সঙ্গে ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থানটা ফিরে পাওয়ার সুখবর। দুইয়ে মিলে ব্যাটে রানবন্যাই বইয়ে দিলেন সাবেক অধিনায়ক।

অথচ দিন শেষে যে এত রান হবে শুরুতে সেটা বোঝা যায়নি। শুরুতেই যখন ক্যাচ ফেলেন আর্চার, স্মিথের রান তখন ৬৫। কিছুক্ষণ বাদে আগেরদিনের ১৮ রানের সঙ্গে আরেকটি রান যোগ করে স্টুয়ার্ট ব্রডের তৃতীয় শিকারে পরিণত হন ট্রাভিস হেড।

লাঞ্চের আগেভাগে ম্যাথু ওয়েডের উইকেট তুলে নিয়ে স্বাগতিক দর্শকদের শান্তিতে মধ্যাহ্ন ভোজের নিশ্চয়তা দেন স্পিনার জ্যাক লিচ। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে নড়বড়ে অজিরা যখন বিরতিতে, দলের রান তখন ৫ উইকেটে ২৪৫। উইকেটে ভরসার প্রতীক হয়ে চলতি অ্যাশেজে তৃতীয় ও ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্মিথ। তার সঙ্গী ৯ রান করা অধিনায়ক টিম পেইন।

মধ্যাহ্ন ভোজের পর খেলার মোড় ঘুরিয়ে দেয় স্মিথ-পেইনের ১২৫ রানের ষষ্ঠ উইকেট জুটি। দ্বিতীয় সেশনে আর একটি উইকেটও পাননি ইংলিশ বোলাররা। দ্রুতলয়ে ব্যাটিংয়ে এই সেশনে রান উঠেছে ১২৪। দেড়শ পার করে চা বিরতিতে যান স্মিথ। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন পেইন। অস্ট্রেলিয়ার রান তখন ৫ উইকেট ৩৬৯।

তৃতীয় সেশনের শুরুতেই ইংল্যান্ডের কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু এনে দেন ক্রেইগ ওভারটন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫৮ রান করে ফেরেন টিম পেইন। কিন্তু স্মিথের কাজ তখনও শেষ হয়নি।

পেইনের আউটের পরপরই সাজঘরে ফেরেন প্যাট কামিন্স। উইকেটে আসেন মিচেল স্টার্ক। তার প্রথম দায়িত্ব ছিল স্মিথকে যথাসম্ভব সঙ্গ দেয়া। সেটাই করেছেন তিনি। উইকেটের অপরপ্রান্তে নির্ভরতা পেয়ে নিজের কাজটা সেরেছেন স্মিথ। লিচকে ছয় মেরে পৌঁছান ১৯৮ রানে। দুই ওভার বাদে স্টুয়ার্ট ব্রডের বলে স্কয়ার কাটে ৩১০ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

ডাবলের পর আর বেশি লম্বা হয়নি স্মিথের ইনিংস। ৩১৯ বলে ২১১ করার পর তাকে থামিয়ে দেন ইংলিশ অধিনায়ক জো রুট। ২৪ চারের সঙ্গে ২ ছক্কায় এই রান করেন স্মিথ।

স্মিথের পর রান বাড়িয়েছেন মিচেল স্টার্ক। শেষদিকে তার ৫৮ বলে ৫৪ রানের ইনিংসে ৫০০’র কাছাকাছি গিয়ে ইনিংস ঘোষণা করে অজিরা।

পরে ব্যাটিংয়ে এসে এক উইকেট হারিয়ে ২৩ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। জো ডেনলিকে (৪) তুলে নিয়েছেন কামিন্স। ররি বার্নস ১৫ আর নাইটওয়াচম্যান ক্রেইগ ওভারটন ৩ রানে পরেরদিন শুরু করবেন।

Tags: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্টিভেন স্মিথ
Previous Post

পঙ্কজ উদাসের গজল হয়ে গেল পার্টি সং!

Next Post

চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু: পিবিআইয়ের তদন্তে অগ্রগতি

Next Post

চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু: পিবিআইয়ের তদন্তে অগ্রগতি

চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিলেন বরিস জনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT