চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রলীগের প্রতিবাদ

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
5:24 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পকে ঘিরে সম্প্রতি ছাত্রলীগকে জড়িয়ে দুর্নীতির যে অভিযােগ উত্থাপন করা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগ দাবি করছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলতে একটি নির্দিষ্ট মহল চক্রান্ত চালাচ্ছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি ছাড়া মনগড়া ও কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালানাের বিষয়টি সেই বিশেষ মহলের চক্রান্তের অংশ।

বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হােসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে, কিছু শিক্ষক ও কতিপয় উশৃঙ্খল আন্দোলনকারী তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন যা তথ্যপ্রযুক্তি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই চক্রান্ত আজ শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বরং আমরা মনে করি এটি ছাত্রলীগকে বিব্রত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি হীন চক্রান্ত।

আন্দোলনকারীদের চলমান আন্দোলন থেকে সরে না দাড়ালে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়ে আসছে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস হতে এই বিশেষ মহলটি বিরত থাকবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Tags: ছাত্রলীগজাবি ছাত্রলীগ
Previous Post

জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে: জিএম কাদের

Next Post

ছোটকাকু সিরিজের নতুন বই ‘ঝামেলা ঝালকাঠিতে’

Next Post

ছোটকাকু সিরিজের নতুন বই ‘ঝামেলা ঝালকাঠিতে’

কাঁটা নিয়েই দিনশেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT