চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2019
in সম্পাদকীয়
A A

দেশব্যাপী মাদকের ভয়াবহতা যেমন রয়েছে, ঠিক তেমনই এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতিও লক্ষণীয়। এরই ধারাবাহিকতায় মাদক মামলায় অভিযুক্ত দুই যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এর আগের মেয়াদের শেষ দিকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তখন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহু মানুষ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছিলেন। তখন থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়েছে মাদকের প্রসার। যদিও বন্দুকযুদ্ধে মেরে ফেলা আমাদের প্রচলিত আইনের পরিপন্থী।

মাদকবিরোধী ওই অভিযান কিছুটা প্রশ্নবিদ্ধ হলেও শেষ পর্যন্ত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ব্যবস্থাকেই সমর্থন করেছেন সাধারণ মানুষ। এখনও সাধারণ মানুষ মাদকের ছোবল থেকে বাঁচতে চান।

তবে মাদক ব্যবসায়ীরা সরকারি দলের নাম ভাঙিয়ে ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটেই এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল সরকার। বর্তমান সরকারের আগের মেয়াদের শেষ দিকে অর্থাৎ ২০১৮ সালের অক্টোবরের শেষ সপ্তাহে মাদকের ব্যবহার, পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস করা হয়।

এ বিষয়ে সরকার এতটাই কঠোর ছিল যে, ওই বিলের ওপর দেয়া বিরোধী দলীয় সদস্যদের সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ করা হয়েছিল। তবে এরপরও মাদক ব্যবসা বা এর প্রসার যে একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়।

কুষ্টিয়ার এ ঘটনায় অবশ্য ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মাধ্যমে মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা যাবে বলেই আমাদের বিশ্বাস। এর পাশাপাশি সরকারি দলের কারও ছত্রচ্ছায়ায় কেউ কেন এ ব্যবসা করতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। এছাড়া মাদকের অবৈধ ব্যবহার শূন্যের কোটায় আনতে মাদকবিরোধী প্রচারণা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মাদকের বিরুদ্ধে সরকার এবং বিচার বিভাগের এই অবস্থান সাধুবাদ পাওয়ার যোগ্য। একইসঙ্গে মাদকের অপব্যবহার বন্ধে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: মাদকমাদক ব্যবসাসম্পাদকীয়
Previous Post

পাঠাও চালক হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

Next Post

এখন ভারতেও দেখা যাচ্ছে বিটিভি

Next Post

এখন ভারতেও দেখা যাচ্ছে বিটিভি

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' কেন গোবর কাঠি তৈরিতে ব্যস্ত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT