চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৭ বছরের রেকর্ড ভাঙলেন ১৪০ কেজির ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট অভিষেকে চেতেশ্বর পূজারার উইকেট। সেই সঙ্গে আবার দুটি ক্যাচও। তবে এ সবের জন্য নয়, বিশ্ব ক্রিকেট রাকিম কর্নওয়ালকে মনে রাখবে অন্য কারণে। সবচেয়ে বেশি ওজনের টেস্ট ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড করেছেন ক্যারিবিয়ান রাকিম।

গত শুক্রবার কিংস্টনের সাবাইনা পার্কে টেস্ট অভিষেক নিয়ে রাকিম ভেঙে দেন ১১৭ বছরের এক পুরোনো রেকর্ড।

এতদিন ‘হেভিয়েস্ট টেস্ট ক্রিকেটার’-এর রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ওয়ারউইক আমস্ট্রংয়ের। তার ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজির মধ্যে। সেই আমস্ট্রংয়ের টেস্ট অভিষেক হয়েছিল ১৯০২ সালে। খেলেছিলেন ১৯২১ সাল পর্যন্ত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াকে দশটি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

রাকিমের ওজন ১৪০ কেজি। শুধু ওজনই নয়, রাকিম যথেষ্ট দীর্ঘদেহী। তার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। ওজন ও উচ্চতা ছাড়াও অফ স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বেশ সফল বছর ২৬’র এই স্পিনার অলরাউন্ডার।

অফ স্পিনার হিসেবে ৫৫ প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২৬০ উইকেট। ব্যাট হাতেও মন্দ নন। করেছেন ২২২৪ রান, একটি সেঞ্চুরিসহ। প্রথম টেস্ট শিকার পূজারা, তাই একটু বেশি আপ্লুত রকিম। বলেছেন, ‘প্রথম উইকেটটা পূজারার হওয়ায় বেশি ভালো লাগছে।’

ক্যারিবিয়ান দ্বীপপূঞ্জের ছোট্ট গ্রাম লিবের্তা থেকে উঠে এসেছেন রাকিম। হাজার তিনেক লোকের বাস সেখানে। যা এককালে ক্রীতদাসদের গ্রাম বলেই পরিচিত ছিল। সেই গ্রামে ছোট বয়স থেকে বড় চেহারার সঙ্গে ক্রিকেট খেলার জন্য পরিচিত ছিলেন রাকিম। তার ডাকনাম জিম্বো। মাত্র ১৬ বছর বয়সে ১২৫ কেজি ওজন ছিল তার।

রাকিমের মামা ভন ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। একটা ট্যুর ম্যাচে গ্রাহাম গুচের উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ড থেকে ভন একটি টি-শার্ট নিয়ে আসেন। কিন্তু সেটা পরতে পারেননি রাকিম। কারণ টি-শার্ট ছোট হয় তার।

এত কিছুর পরও শরীর কিন্তু কখনো বাধা হয়নি রাকিমের। ধাপে ধাপে এগিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ জাতীয় দল থেকে সিনিয়র দলের পথ এগিয়েছেন মসৃণ পথেই। রাকিম নিজেও বলেছেন, ‘শরীর কখনো ক্রিকেটে সমস্যায় ফেলেনি।’ একই কথা বলেছেন রাকিমের ছোটবেলার কোচ কেনি বেঞ্জামিন। কার্টলি অ্যামব্রোসদের সমসাময়িক পেসার তিনি। বেঞ্জামিনের কথায়, ‘স্কিল আর ম্যাচ ফিটনেস নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না।’

সব মিলিয়ে নতুন হেভিওয়েট রেকর্ডের মালিক রাকিমকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু রাকিমকে নিয়ে স্বপ্ন দেখার ম্যাচে খুব একটা স্বস্তিতে নেই তার দল। প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয়দিনের শেষে ৮৭ রানে ৭ উইকেট খুঁইয়ে ধুঁকছে স্বাগতিকরা। দিনশেষে রাকিম অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৪ রানে।

Tags: ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজরাকিমলিড স্পোর্টস
Previous Post

সকাল ৯টা: ঢাকা ডিসি অফিসের চিত্র

Next Post

হংকংয়ে লঙ্কাকাণ্ড

Next Post
হংকং-পুলিশের আগ্রাসী হামলা

হংকংয়ে লঙ্কাকাণ্ড

কানাডার ক্যালগেরিতে প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের বনভোজন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT