চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না’

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
11:01 অপরাহ্ন 31, আগস্ট 2019
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন না। তিনি পুরো বাংলাদেশকে জানতেন। সব বিষয়ে অবগত ছিলেন। তিনি দর্শনার্থীদের সঙ্গে সহজ ও সরল ব্যবহার করতেন এবং তাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতেন। সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের রাজনীতিবিদের সঙ্গে বঙ্গবন্ধু সুসম্পর্ক বজায় রাখতেন।

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব বলেন, বঙ্গবন্ধু মনে করতেন আলোর পথের রাজনীতি জনমানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। তিনি মওলানা ভাসানীকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন। তিনি মানুষের চরিত্র সহজেই বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী চাওয়া-পাওয়া পূরণ করতেন। কারাভোগরত সবুর খানের কামরায় ফ্যানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। ভিন্ন মতের ব্যক্তিদের প্রতিও বঙ্গবন্ধু দয়ালু ছিলেন। কারাভোগরত রাজিয়া ফয়েজকে বঙ্গবন্ধু মুক্তি দিয়েছিলেন। এদেশের গণমানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, জ্ঞান উন্নয়নের চালিকা শক্তি। জ্ঞানের সম্প্রসারণে উন্নয়নের বিকাশ ঘটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনার আওতায় সরকার যে বরাদ্দ দিয়েছে, তাতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের আমূল পরিবর্তন সাধিত হবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধু যাদেরকে পদোন্নতি দিয়েছিলেন, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা নিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বলেন, মন হত্যাও অপরাধের মধ্যে পড়ে। যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এমন ঘটনা ঘটেনি। চলমান উন্নয়ন প্রকল্পের টাকা এখন পর্যন্ত ছাড় করা হয়নি। কাজেই তাঁর বিরুদ্ধে ঘৃণ্যতম আঘাত করা হচ্ছে।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাথেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার প্রমুখ।

Tags: বঙ্গবন্ধুশোক দিবস
Previous Post

তিন বিচারপতির ছুটি মঞ্জুর

Next Post

চক দিয়ে লেখা হলো প্রেরণার গল্প

Next Post

চক দিয়ে লেখা হলো প্রেরণার গল্প

কিশোর তারকার দারুণ কীর্তির দিনেও বার্সার হোঁচট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT