চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্ভেল-সনির বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টম হল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 27, আগস্ট 2019
in বিনোদন
A A

মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্টের পথ দুদিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে স্পাইডারম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘স্পাইডারম্যান’ তারকা টম হল্যান্ড।

মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্টের আলাদা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে উত্তর দেন টম হল্যান্ড। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সংলাপ বলেন তিনি। টম হল্যান্ড বলেন, ‘খুব কঠিন সপ্তাহ গেলো। আমি সবাইকে হৃদয় থেকে ভালোবাসি, লাভ ইউ ৩০০০।’

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিতে টোনি স্টার্কের মেয়ে মর্গ্যানের বলা, ‘লাভ ইউ ৩০০০’ ডায়লগটি জনপ্রিয়তা পেয়েছে। এর অর্থ প্রথমে বোঝা না গেলেও এক ভক্ত এর রহস্য উৎঘাটন করেছেন। ২০০৮ সালের আয়রন ম্যান সিরিজ দিয়ে শুরু করে অ্যাভেঞ্জারস এন্ডগেম পর্যন্ত সব ছবির সময়কে একসাথে হিসাব করলে ৩০০০ মিনিট হয়।

হল্যান্ড আরও বলেন, ‘আমরা একসঙ্গে পাঁচটি দারুণ সিনেমা তৈরি করেছি। পাঁচটি সুন্দর বছর কেটেছে আমার জীবনের। ভবিষ্যতে কী আছে তা কে জানে? তবে আমি এতটুকুই জানি যে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা ছাড়বো না। তবে স্পাইডারম্যানের ভবিষ্যতটা অন্যরকম হবে।’

গত সপ্তাহে স্পাইডারম্যান চরিত্রটি নিয়ে একটি প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ওয়ার্ল্ড ডিজনি মালিকানাধীন মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট দুই প্রতিষ্ঠানই। ডিজনি চাইছে না স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবিতেই প্রযোজক হিসেবে কেভিন ফাইগির নাম থাকুক। মূলত ছবিগুলোর লভ্যাংশ ভাগাভাগি নিয়েই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিজনির এমন সিদ্ধান্তে স্পাইডারম্যান সিরিজটি তো বন্ধ হচ্ছেই, মার্ভেলের অন্যান্য ছবিতেও থাকছে না চরিত্রটি। ফক্স নিউজ

Tags: টম হল্যান্ডলিড বিনোদন
Previous Post

ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

Next Post

নড়াইল, যশোরে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

Next Post

নড়াইল, যশোরে 'স্বপ্নে দেখা রাজকন্যা'

গণপিটুনিতে রেনু নিহত: কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT