চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা পরিস্থিতির সমাধান কোন পথে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:43 অপরাহ্ন 25, আগস্ট 2019
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-সমাবেশ

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্ণ হয়েছে। এইদিন উপলক্ষে কক্সবাজারে ক্যাম্পের মাঠে সমাবেশ করেছে লাখ লাখ রোহিঙ্গা। বিষয়টি নিয়ে রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে আলোড়ন তৈরি হয়েছে।

২০১৭ সালের ৯ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি সেনাচৌকিতে হামলার অভিযোগ এনে স্থানীয় অধিবাসী রোহিঙ্গাদের ওপর চড়াও হতে শুরু করে সেনাবাহিনী। এরপর ২৪ আগস্ট আনান কমিশনের রোহিঙ্গা বিষয়ক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে ৩০টির বেশি পুলিশ ও সেনাচৌকিতে হামলার ঘটনায়ও রোহিঙ্গাদের দায়ী করে ২৫ তারিখ ভোর থেকেই তাদের ওপর পুরোদমে দমনপীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী।

মিয়ানমার সেনাবাহিনীর চালানো ওই জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পাড়ি জমাতে থাকে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। বর্তমানে এই সংখ্যা বেড়ে ১১ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড় কেটে বানানো ৩২টি ক্যাম্পে তাদের বসতি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গত দুই বছরে জন্ম নেয়া ৯১ হাজার শিশু। বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাতা সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের মহাযজ্ঞ চলছে।

সম্পূর্ণ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেবার কারণে বাংলাদেশ এবং দ্রুত সিদ্ধান্ত নেবার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। সারাবিশ্ব এই রোহিঙ্গা পরিস্থিতিকে শতাব্দীর অন্যমত মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে মিয়ানমারের নিন্দা করেছে। প্রতিবেশী দেশ ভারত ও এশিয়ার অন্যতম পরাশক্তি চীনসহ বিভিন্ন দেশ এই পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে কৌশলী ভূমিকা নিয়েছে। ভূ-রাজনীতি আর কূটনৈতিক মারপ্যাঁচে মিয়ানমারও যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে। কূটনৈতিক তৎপরতা জারি রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও খুব একটা ফলাফল আসছে না।

২০১৮ সালের শেষ দিকে একবার এবং এই আগস্ট মাসে আরেকবার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিকল্পনা নিলেও ভেস্তে গেছে সেই পরিকল্পনা। এমনকি কক্সবাজারের ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকা থেকে তাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিলে তাতে বিরোধিতা করে বিভিন্ন সংস্থা। সার্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গা পরিস্থিতির সমাধান যে এক বড় ধরণের গোলক ধাধায় পড়ে গেছে, তা বলা যেতেই পারে।

গত দুই বছরে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ব্যাপক পরিমাণ প্রাকৃতিক, সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত ক্ষতি হয়েছে। স্থানীয় জনগোষ্টির উপরেও পড়ছে বিরুপ প্রভাব। বিষয়গুলো খুবই উদ্বেগের।

আমরা মনে করি, রোহিঙ্গা পরিস্থিতি সমাধানের চেষ্টা অব্যাহত রেখে এই অবস্থার দ্রুত সমাধান করা ছাড়া কোনো বিকল্প নেই।

Tags: রোহিঙ্গা
Previous Post

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংককে টাকা দেওয়া হবে না

Next Post

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র  

Next Post

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র  

জীবন হারানোর চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ভালো: কাশ্মীর গভর্নর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT