চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাজনের আগুনে দুপুরবেলা রাত নেমে এলো শহরে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 21, আগস্ট 2019
in অদ্ভুতুড়ে, পরিবেশ
A A

পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট আমাজনে আগুন লাগার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি আমাজনের আগুনের কালো ধোয়ায় ছেয়ে যায় ব্রাজিলের পুরো সাওপাওলো শহর। শহরে রাত নেমে আসে দুপুর তিনটার সময়।

এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কালো অন্ধকারের ছবি দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুক-টুইটারে নানা রকমের মন্তব্য করছেন নেটিজেনরা।

টু্ইটারে একজন লিখেছেন, ‘‘পৃথিবীর চূড়ান্ত রায়ের দিন আসছে’’। একজন আবার একে ‘‘অ্যাপোকেলিপসি’’ বা পৃথিবীর চূড়ান্ত ধ্বংস হিসেবে উল্লেখ করেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, চলতি বছরে ব্রাজিলের আমাজনে আগুন লাগার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টে সাত হাজার দুইশটি আগুনের ঘটনা সনাক্ত করা হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এরপরও আমাজনে এই আগুনের ঘটনা খুব অস্বাভাবিক না। বিশেষজ্ঞরা বনাঞ্চল ধ্বংসকে আগুনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তারার জানান, শুকনো মৌসুম আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে। তবে দুর্ঘটনাবসত হোক আর যেভাবেই হোক আগুন লাগার পেছনে মানুষই দায়ী।

গত সোমবার আমাজনে এ ধরনের একটি আগুনের ঘটনা ঘটে। এই আগুনের ঘন কালো ধোয়া আমেরিকার সবচেয়ে বড় শহর সাওপাওলোকে আচ্ছন্ন করে ফেলে। দুপুর তিনটায় অন্ধকার নেমে আসে শহরে।

Tags: আমাজনআমাজনে আগুনব্রাজিল
Previous Post

আর্সেনিক দূষণের কবলে বেকহ্যামের ‘স্বপ্নের’ প্রকল্প!

Next Post

মগবাজারে কাজে আসছে না মশক নিধন কার্যক্রম

Next Post

মগবাজারে কাজে আসছে না মশক নিধন কার্যক্রম

রোহিঙ্গা

রোহিঙ্গাদের সাক্ষাতকার শেষ, প্রত্যাবাসনের জন্য প্রস্তুত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT