চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথা বাঁচাতে চাপ দেবে না ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 20, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ, দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেন, লর্ডস টেস্টে দুজনকেই কাবু করে ছেড়েছে ইংল্যান্ড পেসার জফরা আর্চারের বাউন্সার। এরমধ্যে স্মিথকে তো মাঠের বাইরে থাকতে হয়েছে একঘণ্টা। পরের ইনিংসে নামতেই পারেননি। ছিটকে গেছেন হেডিংলি টেস্ট থেকেও। তার বদলি হিসেবে নেমে লাবুশেনকেও সইতে হয়েছে আঘাত। মজার বিষয় হচ্ছে এই দুজনের একজনও ব্যবহার করেননি নেক গার্ড। তা নিয়ে নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঢেউটা এসে পড়েছে ভারতেও!

খেলোয়াড়দের বলের আঘাত থেকে বাঁচতে ‘অ্যান্টি-কনকাশন’ বা আঘাত সহনশীল হেলমেট বাধ্যতামূলক করতে যাচ্ছে সিএ। অস্ট্রেলিয়া স্পোর্টস মেডিসিন প্রধানও নিশ্চিত করেছেন খেলোয়াড়দের নেকগার্ড যুক্ত হেলমেট বাধ্যতামূলক করা কেবল সময়ের ব্যাপার মাত্র।

অস্ট্রেলিয়ার দেখাদেখি পুরো ক্রিকেট বিশ্বেই এই হেলমেট বাধ্যতামূলক করার ইচ্ছা আছে আইসিসির। এরইমধ্যে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বিকল্প নামানোর পদ্ধতিও চালু হয়ে গেছে অ্যাশেজ থেকেই। লাবুশেন প্রথম ক্রিকেটার যিনি কনকাশন পদ্ধতিতে মাঠে নেমেছেন। ক্রিকেট বিশ্ব বেশ ইতিবাচকভাবেই নিয়েছে এই নিয়মকে।

তবে ভারত আছে বিপাকে। অস্ট্রেলিয়ার মতো দলের অনেকেই এ ধরনের হেলমেট ব্যবহার করেন না। শেখর ধাওয়ানসহ দু-একজন ক্রিকেটার সুরক্ষাযুক্ত হেলমেট নিলেও বাকিরা স্বস্তি বোধ করেন না বলে এই বিষয়টা বাধ্যতামূলক করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ক্রিকেটাররা নিজ নিজ পছন্দমত হেলমেট ব্যবহার করায় বোর্ড এক্ষেত্রে অনেকটা অসহায়।

‘যখন বিষয়টি সবার নজরে এলো তখন বিসিসিআই অধিনায়কসহ সবাইকে বলে দিয়েছে সবাই যেন নিজ নিজ হেলমেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বাড়তি সুরক্ষা বা নেক গার্ড যুক্ত করতে বলে দেয়। শেখর ধাওয়ানসহ কয়েকজন বিষয়টি আমলে নিয়েছে কিন্তু আমরা তো এ বিষয়ে তাদের চাপ দিতে পারি না। এখানে আরামের বিষয় সম্পর্কযুক্ত।’

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি মাথায় আছে বিসিসিআইয়ের। এরসঙ্গে আবার স্মিথের আঘাতও টনক নড়িয়েছে বোর্ডের। তবে আইসিসি বাধ্যতামূলক না করায় খেলোয়াড়দের চাপ দিতে পারছে না বোর্ড, এমনটাই বলেছেন সেই কর্মকর্তা।

‘হেলমেট এমন একটা বস্তু যেখানে খেলোয়াড়দের স্বস্তির বিষয়টা জড়িত। অনেক খেলোয়াড় এটাতে আরাম বোধ নাও করতে পারে। যেহেতু আইসিসি এটা বাধ্যতামূলক করেনি তাই আমরা খেলোয়াড়দের কাছেই বিষয়টা ছেড়ে দিচ্ছি।’

এদিকে ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও বলছেন স্মিথের ঘটনা দিয়ে বাকিদের উপর যেন এই হেলমেট চাপিয়ে না দেয়া হয়। স্পিনার হারভজন সিং যেমন বলছেন টেকনিকের ঘাটতি ছিল বলেই মাথায় বাউন্সারের আঘাত সইতে হয়েছে স্মিথকে!

‘শর্ট খেলতে হয় কীভাবে সে বিষয়ে সুনীল গাভাস্কারের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম। তিনি বলতেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বলটাকে দেখো। কঠিন বলগুলো হয়তো আপনাকে আঘাত করবেই। তবে দিনশেষে এটা টেকনিকের বিষয়। অতীতের বোলারদের দিকে তাকান। মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, ইমরান খান, শোয়েব আখতার, ব্রেট লি- সবাই ছিলেন গতিমান বোলার। ’

‘আপনি একজন তরুণকে স্মিথের খেলার ধরণ অনুকরণ করতে বলতে পারেন না। এটা অনন্য ও বেশ কার্যকরী। কিন্তু কেবল মাত্র তার জন্যই। আর সব দলের কিন্তু জফরা আর্চারের মতো গতিমান বোলারও নেই। তাহলে আপনার কেন নেক গার্ড লাগবে?’

Tags: ভারতীয় ক্রিকেট বোর্ডলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
Previous Post

ডেথ রেফারেন্স শুনানির জন্য পেপারবুকের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ

Next Post

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গুতে মারা গেলেন ডা. রেহানা বেগম

Next Post

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গুতে মারা গেলেন ডা. রেহানা বেগম

ভয়াবহ ২১ আগস্ট আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT