চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 18, আগস্ট 2019
in শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের ৭০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। 

দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে বেলা ১১টায় সেলিম আল দীনের সমাধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রো-উপাচার্যের শ্রদ্ধা জানানোর পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, অন্বিতা সেলিম আল দীন পাঠশালা, বঙ্গ থিয়েটার, জাগরণী থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং অন্যান্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সেলিম আল দীনের শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি, ছাত্র-শিক্ষক, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নির্দেশক, সেলিম আল দীনের গুণগ্রাহী প্রমুখ অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জহির রায়হান মিলনায়তনে উত্তর উপনিবেশবাদ, রাজনীতি এবং প্রজন্মান্তরে নাট্যচর্চা: এক ধবল রক্তিমাভ নাট্যকথামালা’র বহু অক্ষীয় পাঠ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীন স্মরণে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আফসার আহমদ। সেমিনার শেষে ‘মানুষের নাটক, নাটকের মানুষ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয় ।

Tags: সেলিম আল দীন
Previous Post

শহিদুল আলমের মামলার তদন্ত কার্যক্রম স্থগিতের আদেশ বহাল

Next Post

ফের খবরের শিরোনামে সৃজিত-মিথিলার ‘সম্পর্ক’!

Next Post

ফের খবরের শিরোনামে সৃজিত-মিথিলার ‘সম্পর্ক’!

করোনা

কাঁচা চামড়ার নজিরবিহীন দরপতনে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT