চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 17, আগস্ট 2019
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভের জমজ সন্তানসহ রত্না বেগম (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে স্থানীয় তিতাস ইউনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রত্না উপজেলার পাড়াতলী গ্রামের জাকির মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারের অভিযোগ, শুক্রবার সকালে রত্না প্রসব বেদনা নিয়ে তিতাস ইউনিটি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা শেষে বলা হয় তার গর্ভে জমজ সন্তান রয়েছে।

ওই দিন বিকেলে হাসপাতালের চিকিৎসক রত্নাকে সিজারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর চিকিৎসক রত্নার অবস্থা সংকটাপন্ন বলে ঢাকায় নিয়ে যেতে বলে।

বিষয়টি নিহতের স্বামী জাকিরের কাছে সন্দেহজনক মনে হলে হাসপাতালের মালিক এমরান, ডাক্তার জাহিদ ও নার্স নাসরিন রত্নাকে মৃত অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বাইরে নিয়ে যাবার চেষ্টা করে। এদিকে ঘটনার পর থেকে হাসপাতালের মালিক এমরান পলাতক রয়েছেন। ডা. জাহিদের নাম্বারও বন্ধ পাওয়া গেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজহার দেয়া হয়েছে।

Tags: নিহতভুল চিকিৎসা
Previous Post

এবার অনলাইনে মুক্তি পেল ‘আলফা’

Next Post

কাশ্মিরের সংক্ষিপ্ত ইতিহাসভিত্তিক ক্রমপঞ্জি

Next Post
কাশ্মীর সীমান্তে গোলাগুলি

কাশ্মিরের সংক্ষিপ্ত ইতিহাসভিত্তিক ক্রমপঞ্জি

ভূত হইতে সাবধান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT