চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার চ্যানেল আইয়ে প্রথমবার ‘আলফা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 15, আগস্ট 2019
in বিনোদন
A A

গেল ২৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় গুণী নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’। মুক্তির পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। তবে এবার ছোট পর্দার দর্শকদের জন্য ঈদ আয়োজনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল আযহার ৫ম দিন (শুক্রবার) সকাল সোয়া দশটায় দেখানো হবে সদ্য সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ছবি ‘আলফা’।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান ও দোয়েল ম্যাশকে।

ছবিতে আরো অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা ছাড়াও কাহিনি ও চিত্রনাট্য তৈরী করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

Tags: আলফাআলমগীর কবিরএটিএম শামসুজ্জামানচ্যানেল আইদোয়েল ম্যাশনাসির উদ্দিন ইউসুফলিড বিনোদন
Previous Post

ডুবন্ত ব্রিজে অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে ‘হিরো’ হলো শিশু

Next Post

একঁঝাক পাখির ধাক্কায় ভুট্টা ক্ষেতে বিমান

Next Post

একঁঝাক পাখির ধাক্কায় ভুট্টা ক্ষেতে বিমান

জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT