চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরী আবহাওয়াতেও পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:25 অপরাহ্ন 14, আগস্ট 2019
in কক্সবাজার, জনপদ
A A

সাগরে সৃষ্ট লঘুচাপে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল।  লাখো পর্যটকদের পদভারে মুখরিত এখন সৈকত। ঈদুল আজহার ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছে পর্যটকরা।

সাগরের নীলজল রাশিতে উচ্ছ্বাসে মেতেছে আগত পর্যটকরা। থেমে থেমে চলা বৃষ্টি আগত পর্যটকদের উচ্ছ্বাস কমাতে পারছে না কিছুতেই। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কোন পর্যটক ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত যেন চিকিৎসা পায় সে ব্যবস্থা ও রয়েছে।

ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন লাখো পর্যটক। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেয়া হয়েছে। ফলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু এসব কিছু উপেক্ষা করে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়।

এ বৃষ্টি পর্যটকের তেমন কোন সমস্যা হচ্ছে না। বরং এ বৃষ্টিতে আবার অনেকে বাড়তি আনন্দও পাচ্ছে। সমুদ্র সৈকত ছাড়াও ইনানীর পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দির ও পর্যটকে মুখরিত।

নগরজীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীলসাগরের সুনীল জলরাশিতে অবিরত ঢেউ এর মাঝে বাঁধভাঙ্গা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। তাদের উল্লাসে যেন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।

ঈদের ছুটিতে সৈকতে আসা চট্টগ্রামের নাজিরহাটের শিক্ষক পরিমল বলেন, ছুটি পেয়ে পরিবার নিয়ে আসলাম। এখানে এসে অনেক ভালো লাগছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান: ‘সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেয়া হয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশসুপার মো.ইকবাল হোসাইন বলেন: ‘ঈদের ছুটিতে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কক্সবাজারের প্রতিটি পর্যটন স্পটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরো বলেন: ‘কক্সবাজারের ৫ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউজে ৩ লক্ষাধিক পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি ৩টি বেসরকারি লাইফ গার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী নিয়োজিত আছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন: আগত পর্যটকদের হয়রানি রোধে তিনটি ভ্রাম্যমান আদালতের টিম সৈকত ও আশপাশের এলাকায় কাজ করছে। সে সাথে কোন পর্যটক ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত যেন চিকিৎসাপায় সে ব্যবস্থা ও রয়েছে।’

Tags: পর্যটকবৈরী আবহাওয়া
Previous Post

শোক দিবসে চ্যানেল আইয়ে কাহিনীচিত্র ‘পঁচাত্তরের ডায়েরি’

Next Post

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্টের অভিযোগ

Next Post

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্টের অভিযোগ

লর্ডসে এখন ‘চারদিনের টেস্ট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT