চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বিষয়ে নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 13, আগস্ট 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দরিদ্র-গ্রিনকার্ড

দরিদ্র, বিশেষ করে এক বছরের বেশি সময় ধরে সরকারি অর্থে পাওয়া সুবিধার ওপর নির্ভরশীল, এমন অভিবাসীদেরকে নাগরিকত্ব বা স্থায়ীভাবে বসবাস করার স্বীকৃতি (গ্রিনকার্ড) না দেয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন একটি নীতিমালা ঘোষণা করা হয়। ‘পাবলিক চার্জ রুল’ নামের এই নীতিমালা সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়, যা ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

নতুন এই নীতি অনুসারে, তুলনামূলক দরিদ্র যে অভিবাসীরা এক বছরের বেশি সময় ধরে খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন সরকারি সহায়তার ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন আগের চেয়ে অনেক বেশি কঠোরতার সঙ্গে যাচাই করা হবে।

পাশাপাশি তারা গ্রিনকার্ডের আবেদন করলে সেখানেও কঠোর হবে যুক্তরাষ্ট্র। যদি সরকারের মনে হয় আবেদনকারী ভবিষ্যতেও সরকারি সহায়তার ওপর নির্ভর করে থাকতে পারে তবে তার আবেদন নাকচ করে দেয়া হবে।

এমনকি কোনো আবেদনকারীর আবেদনপত্র ও অন্যান্য বিষয় যাচাইবাছাই করে যদি মনে হয় যুক্তরাষ্ট্রে এসে তার সরকারি সুবিধাদি নিয়ে বাঁচতে হবে, তাহলে তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেয়া হবে না।

সরকারের দাবি, নতুন নীতিমালাটি করা হয়েছে অভিবাসীদের মধ্যে ‘স্বনির্ভরতার মনোভাব’ জোরদার করার জন্য।

কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রে কম মজুরিতে কাজ করা ল্যাটিন আমেরিকা অঞ্চলের লাখ লাখ হিস্পানিক মানুষের নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন হুমকির মুখে পড়ে যাচ্ছে। কেননা এরা জীবনধারণের জন্য বেশ কিছু ক্ষেত্রে সরকারি সহায়তার ওপর নির্ভর করে।

এছাড়াও দারিদ্র্যপীড়িত স্বল্প দক্ষতার শ্রমিক অভিবাসীদের জন্যও যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যাবে, যারা আশায় ছিলেন দীর্ঘদিন পরিশ্রম শেষে শেষ পর্যন্ত দেশটিতে বৈধভাবে নিজের একটি জায়গা করে নেবেন।

অবশ্য যারা ইতোমধ্যে গ্রিনকার্ড পেয়ে গেছেন তাদের জন্য এই নীতিমালা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বিবিসি। শরণার্থী বা আশ্রয়প্রার্থী আবেদনকারীরা এর আওতামুক্ত।

Tags: গ্রিনকার্ডযুক্তরাষ্ট্র
Previous Post

কাশ্মীরে গভীর রাতে গোলাগুলি

Next Post

ঝটপট মজাদার গার্লিক বিফ

Next Post

ঝটপট মজাদার গার্লিক বিফ

বিলবাও ম্যাচে মেসিকে ঘিরে অনিশ্চয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT