চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র হজ শেষে সৌদি আরবে ঈদ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 পূর্বাহ্ন 11, আগস্ট 2019
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
সৌদি আরব-ঈদ উল আযহা-হজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। শনিবারই শেষ হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

রোববার ফজরের নামাজের পর থেকেই ঈদ উল আযহার নামাজ আদায় করবেন আরববাসী। এরপর আল্লাহর নামে পশু কোরবানি দেবেন।

মুজদালিফায় রাত্রিযাপন করে হাজিরা ইতোমধ্যে রওনা হয়েছেন মিনার উদ্দেশে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন তারা। এখানেই পশু কোরবানি দিয়ে ঈদ উল আযহা উদযাপন করবেন হাজিরা।

সেলাই ছাড়া দুই টুকরা সাদা কাপড় পরে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে সোমবার নিজেকে সমর্পন করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।

ইহজগতের সকল ইচ্ছা, চাহিদা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে পাপমুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা তিন দিকে পাহাড় ঘেরা দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের আরাফাতের প্রান্তরে ছিলেন দিনভর।

আরাফাতের এই পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই ইতিহাসকে ধারণ করে প্রতি বছর আরাফাত ময়দানে হাজির হন লাখো মুসল্লি। সেখানে সারাদিনই অবস্থান করেন এবং খুতবা শুনে পরে মোনাজাতে শরিক হন সবাই।সৌদি আরব-ঈদ উল আযহা-হজ

এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালন করছেন।

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ, পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে শনিবার খুতবা দেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান শাইখ ড. মোহাম্মদ বিন হাসান আল-শাইখ।

জোহরের নামাজের আগে এই খুতবায় আল্লাহর রহমতের প্রতি বারবার গুরুত্ব আরোপ করেন হারামাইন আশ-শরিফাইনের খাদেম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের এই প্রতিনিধি।

২৮ মিনিটের খুতবা শেষে এ বছর কোনো মোনাজাত করা হয়নি। তবে যে যার মতো করে দোয়া করেছেন যার যার জায়গা থেকে। সে সময় আবেগতাড়িত হয়ে পড়েন অনেকে।

হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছান পরবর্তী গন্তব্য ৫ কিলোমিটার দূরের মুজদালিফায়। মুজদালিফার খোলা আকাশের নিচে প্রথম রাত্রি যাপন করেছিলেন প্রথম মানব আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম।সৌদি আরব-ঈদ উল আযহা-হজ

আত্মউপলব্ধির এই জায়গায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানকে ছোঁড়ার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।

ভোরে মুজদালিফায় বালি আর পাথরের ওপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে শয়তানকে পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা হন মিনার দিকে। তিনদিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা। এরপর পশু কোরবানি করে পালন করবেন পবিত্র ঈদ উল আযহা।

বাংলাদেশে ঈদ উদযাপিত হবে সোমবার।

Tags: ঈদ-উল আযহাঈদুল আযহাঈদুল আযহা-২০১৯পবিত্র হজসৌদি আরবে ঈদ
Previous Post

সালমার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ‘শক্তিশালী’ বাংলাদেশ

Next Post

কংগ্রেসের নতুন সভাপতি সোনিয়া গান্ধী

Next Post

কংগ্রেসের নতুন সভাপতি সোনিয়া গান্ধী

সৌদি আরবে ঝড়বৃষ্টির কবলে হাজিরা

ঝড়বৃষ্টির কবলে ২০ লাখ হাজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT