চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:37 অপরাহ্ন 10, আগস্ট 2019
in কক্সবাজার, জনপদ
A A

ঈদুল আযহার টানা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘতম বালুকাময় সৈকতের শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের হোটেল-মোটেলসহ স্থানীয় প্রশাসন। ঈদের এই ছুটিতে দেশি বিদেশি প্রায় তিন লাখের মতো পর্যটক আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হোটেল মোটেলগুলোকে নানাভাবে সাজানো হয়েছে।

কক্সবাজারে সারা বছরই দেশি বিদেশি পর্যটকরা আসেন। তবে ঈদের টানা ছুটিতে পর্যটক আগমনের হার বেড়ে যায়। এবারও তার ব্যাতিক্রম হবে না। সবুজ পাহাড়ের কুল ঘেষে সমুদ্রের বিশাল জলরাশি যেনো আকাশের নীল রংয়ে মিশেছে। এমন সৌন্দর্যের মিতালি ঘটেছে কক্সবাজারে।

এই রুপ দেখতে এবং সমুদ্রের জলে জলকেলি করতে প্রতি বছর কক্সবাজারে বেড়াতে আসে লাখো পর্যটক। আগত পর্যটকদের বরন করতে প্রস্তুত হোটেল মোটেলগুলোও।

হোটেল দ্যা কক্সটুডের ম্যানেজার আবু তালেব শাহ বলেন, আমাদের ৭ দিনের বুকিং রয়েছে। আমরা আশা করছি এবার অনেক পর্যটক আসবে।

হোটেল সীগালের জি এম রুমি বলেন, আমাদের হোটেলকে সাজানো হয়েছে। আমরা পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।

ট্রাভেল টিউন এর পরিচালক বেলাল আবেদিন বলেন,সাফারি পার্ক,সোনাদিয়া দ্বীপ,মহেশখালি, ইনানী, এবং বিশ্বের দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক আছে পর্যটকদের দর্শনের স্থানের তালিকায়। এসব স্থান ঘুরে দেখার জন্য পর্যটকরা আমাদের সাথে যোগাযোগ করছে।

ধারাবাহিক নিরাপত্তার পাশাপাশি এবারে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ‘হোটেল এবং রেস্টুরেন্টগুলোর হয়রানি বন্ধে কাজ করবে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল টিম।’

এই ঈদে টানা ছুটি পড়ায় কক্সবাজারে আসবে দুই থেকে থেকে তিন লাখ পর্যটক। তাদের নিরাপদে অবস্থানের জন্যে আছে প্রায় সাড়ে চারশো হোটেল, মোটেল ও কটেজ।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, কক্সবাজারে আগত পর্যটকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: কক্সবাজারপর্যটক
Previous Post

ঈদ আয়োজনে চ্যানেল আই: ২১ নাটক, ৯ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

Next Post

কেবল নারী নয়, মানুষ হয়ে বাঁচার কাহন

Next Post

কেবল নারী নয়, মানুষ হয়ে বাঁচার কাহন

সৌদি আরব-ঈদ উল আযহা-হজ

পবিত্র হজ ও কোরবানির ভাবাদর্শে উদ্ভাসিত হোক মানবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT