চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 09, আগস্ট 2019
in বিনোদন
A A

দিনকে দিন কাশ্মীর ইস্যুতে দূরত্ব বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তান ও ভারতের নীতি নির্ধারকদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। যে বিষয়টি এবার প্রকাশ্যে আনলো পাকিস্তান!

পাকিস্তানের সিনেমা অঙ্গনে বলিউডসহ ভারতীয় ছবির বেশ চাহিদা। কিন্তু কাশ্মীর ইস্যুতে ভারতীয় ছবি নিষিদ্ধ করলো পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ উপদেষ্টা ফিরদৌস আশিক আওয়ান।

বৃহস্পতিবার এই মর্মে একটি ঘোষণা করেন। এক টুইট বার্তায় তিনি জানান, পাকিস্তানের মাটিতে আর দেখানো হবে না ভারতীয় কোনো ছবি। শুধু সিনেমা ই নয়, নাটকসহ এই জাতীয় যে কোনো কনটেন্ট সম্পূর্ণরূপে নিষিদ্ধ হল পাকিস্তানে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে জম্মু ও কাশ্মীরে বিশেষ অবস্থা জারি হয়েছে। এই ঘটনার পরেই ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান সেদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনারকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ভারতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনারকেও পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

এরআগে গত ফেব্রুয়ারিতে সিনেমার উপর এরকম সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। আবার পুলওয়ামার ঘটনার পরে বলিউডেও কার্যত নিষিদ্ধ হয়ে যান পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কাশ্মীরনিষিদ্ধপাকিস্তানবলিউড
Previous Post

ছুরি-বটি ধার করার সহজ পদ্ধতি

Next Post

ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ টাইগ্রেস কোচের

Next Post

ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ টাইগ্রেস কোচের

ভারতে ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল জয়ার ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT