চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ফিরতে হলে নেইমারকেই কথা বলতে হবে: পিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 07, আগস্ট 2019
in ফুটবল, স্পোর্টস
A A

পিএসজি থেকে নেইমারের বার্সেলোনায় ফেরার বিষয়টি ‘কঠিন জটিলতার’ মধ্যে আটকে রয়েছে। তার মধ্যেই জেরার্ড পিকে বলেছেন, বার্সায় ফিরতে হলে নেইমারকে অবশ্যই কথা বলতে হবে।

ইএসপিএন-এফসি নিশ্চিত করছে যে, নেইমারকে ক্লাবে ফেরাতে পথ খুঁজছে বার্সা। সেইসঙ্গে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো নিশ্চিত করেছেন, সঠিক দাম পেলে ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে তারা।

দু’বছর আগে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তার সেই সিদ্ধান্ত তখন বার্সার অনেক সমর্থককেই বেশ ক্ষুব্ধ করেছিল।

পিকে অবশ্য বলছেন, নেইমার আবার ক্লাবে ফিরলে তিনি খুশি হবেন এবং তাকে স্বাগত জানাবেন। তবে কাতালান ডিফেন্ডার এটাও বলেছেন, পিএসজিকে সন্তুষ্ট করা বেশ কঠিনই হবে।

পিকের কথায়, ‘আমি মনে করি, নেইমার গ্রেট খেলোয়াড়, ড্রেসিংরুম, বার্সেলোনা শহর ও ক্লাবের অন্যরাও সেটা জানে। তবে যেভাবে তিনি ক্লাব ছেড়ে গিয়েছিলেন, তখন অনেকেই অখুশি হয়েছিলেন। নেইমারের পারফরম্যান্সে খুশি ছিলেন বলেই তারা অখুশি হয়েছিলেন। তার ফেরাটা এখন একটা জটিল কাজ হয়ে দাঁড়িয়েছে।’

‘নেইমার এখন পিএসজির খেলোয়াড়, তাকে নিয়েই প্রতিটি ট্রফি জিততে চায় তার দল। যদি সুযোগ আসে (বার্সায় আসার), তাহলে আমার সঙ্গে তো তার সম্পর্কের কথাটা আপনারা জানেন। তিনি ফিরলে আমি খুশিই হব। তবে আবারও বলছি, তিনি পিএসজির খেলোয়াড়। আর আমার ব্যক্তিগত এই মতামতে কোনো কিছু পরিবর্তন হবে না’

অনেকে অনেক রকম কথা বললেও পিকে বলছেন বার্সায় ফিরতে হলে সেটা নেইমারের দিক থেকেই বলতে হবে, ‘নেইমারের কথা বলতে হবে। আমাদেরও অবশ্য কথা বলতে হবে, তবে এই ক্ষেত্রে (দলবদল) ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ করা ঠিক নয়। সে যদি কথা বলতে চায় বা মতামত জানাতে চায়, তাহলে তাকে প্রকাশ্যে আসতে হবে এবং সেটা বলতে হবে। তিনি পিএসজির হয়ে মাঠে আসা-যাওয়ার মধ্যে আছেন। সামনে কী ঘটে তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আমি এরচেয়ে বেশি কিছু বলতে পারি না।’

Tags: নেইমারপিএসজিপিকেবার্সালিড স্পোর্টস
Previous Post

সুষমা স্বরাজের মৃত্যুতে বিমর্ষ তারকারা

Next Post

যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়লে জবাব দেবে চীন

Next Post
যুক্তরাষ্ট্র-চীন-মিসাইল-জবাব

যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়লে জবাব দেবে চীন

নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT