চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়লে জবাব দেবে চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 07, আগস্ট 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-চীন-মিসাইল-জবাব

যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তার মাঝারি পাল্লার মিসাইল ছোঁড়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করলে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

বেইজিং সতর্ক করে বলেছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলে চীন সরকার অলস দাঁড়িয়ে দেখবে না, পাল্টা ব্যবস্থা নেবে। তবে সেই ব্যবস্থার মধ্যে কী থাকছে তা স্পষ্ট করে জানায়নি।

স্নায়ুযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সই করা একটি পরমাণু অস্ত্র চুক্তি গত সপ্তাহে ছিঁড়ে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্রিলয়ার ফোর্সেস ট্রিটি’ নামক ওই চুক্তির কারণে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মাঠপর্যায়ে পরীক্ষা বা ব্যবহার করতে পারেনি।

ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়া এবং চীনের সঙ্গে মিলে নতুন একটি চুক্তি করতে চান। আগের চুক্তিতে রাশিয়া থাকলেও স্বাভাবিকভাবেই চীন ছিল না।

কিন্তু ট্রাম্প এবার মিসাইল ব্যবহারের উদ্দেশ্যে এই চুক্তি বাতিল করে দেয়ায় এ নিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কেননা নতুন চুক্তির ইচ্ছা প্রকাশ করলেও একই সঙ্গে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ধরনের একটি মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার।যুক্তরাষ্ট্র-চীন-মিসাইল-জবাব

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারও স্পষ্ট করে বলেছেন, আগের চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার ফলে এখন যুক্তরাষ্ট্র চাইলেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা নিক্ষেপ করতে পারে।

রাশিয়াও অবশ্য চীনের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, আমেরিকা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করলে তারাও বাধ্য হবে এর পাল্টা জবাব দিতে। তাই আরেকটি চুক্তি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষার পরিকল্পনা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি রুশ সরকার আহ্বান জানিয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পপরমাণু নিরস্ত্রীকরণপারমাণবিক অস্ত্র
Previous Post

বার্সায় ফিরতে হলে নেইমারকেই কথা বলতে হবে: পিকে

Next Post

নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

Next Post

নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

খুলনায় গনধর্ষণের অভিযোগে ওসি ও ডিউটি অফিসার প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT