চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমহীন ডেঙ্গুজ্বরের শহর

গোধূলি খান by গোধূলি খান
8:10 অপরাহ্ন 03, আগস্ট 2019
in মতামত
A A

চারদিকে আতঙ্ক, উৎকণ্ঠা, রাগ, অভিমান, অভিযোগ, অসম্মান, অসততা, অর্থের ঝনঝনানি, অর্থহীনতা, ক্ষমতার বড়াই, ক্ষমতাহীনতা। সাধারণ মানুষের মধ্যে অসহায়ত্ব ও কান্না ছাড়া অবশিষ্ট নেই কিছু। এই শহরে আছে ডেঙ্গু মশার বিস্তার, আছে মানুষের অসহায় আত্মসমর্পণ। দিনে দিনে সরকার ও নিজেদের যৌথ অবহেলায় বেড়েছে এডিস মশার বংশ নম্রুদকালের মশার মতো।

সরকার সাধারণ মানুষের প্রতি কোন দায় পালন করছে না, সরকারের নেই প্রেম ভালবাসা জনগণের জন্য। জনগণ কি নিজেদের প্রতি সত্যিকারের প্রেম অনুভব করেন! নাকি যা ঘরের সামনে মলমূত্র পরে থাকলেও দেখে না দেখার ভান করেন! ভাবেন কোনমতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেই হল, বেঁচে গেলেন! আদৌ কি বাঁচলেন?

আজ আপনি আনদেখা করলেন, কাল আপনার প্রতিবেশি করবে। এভাবে ভূত থেকে ভূতের মত ছড়িয়ে গেল উপেক্ষা। আজ আপনি ঘরের ময়লা ফেলে দিলেন উপর থেকে। কষ্ট করলে না ময়লাগুলি ঝুড়িতে রেখে ময়লাওয়ালার মাধ্যমে যথাযথভাবে ফেলার। বাড়ির চারপাশ ছড়িয়ে গেল আপনার ও আপনার প্রতিবেশীর ফেলে দেয়া, মাছ-মুরগীর নাড়িভুঁড়ি, ফল্মুল-সবজির খোসা, বাসি-পচা তরকারী, ভাত, বাচ্চার ব্যবহৃত ডায়াপার, ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন, ভাঙাচোরা খালি বাটি-ঘটি, গাছের টব, টায়ার, পুরানো ভাঙ্গা খেলনা, ছেঁড়া পচা কাপড়, ব্যান্ডেজ, ভাঙ্গা কলসি, ফেলার মত যা যা আছে উপর থেকে ফেলে দেন, ভাবেননি অন্যের ফেলা জিনিস যেমন আপনার মধ্যে বমনের উদ্রেক সৃষ্টি করে, তেমনি আপনার ফেলে জিনিস অন্যের বমনের কারণ। কিন্তু তবুও বন্ধ করেন না ময়লা ফেলা। আপনাদের ফেলেদেয়া জিনিসের কারণে জমা থাকা পানি আজ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। তুচ্ছতাচ্ছিল্য জোটা মশা আজ কেমন বেপরোয়া বিধ্বংসী হয়ে উঠেছে।

এডিস মশার বিধ্বংসী হয়ে ওঠার আরো আরেকটি কারণ আছে অবশ্য। তা হল সঠিক সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া। আর এই ব্যবস্থা নেয়ার দায়িত্ব ছিল মেয়রের। মেয়রগন বছরের পর বছর মশা মারা ওষুধ এনেছে বিদেশ থেকে। অনেক দামে কেনা ওষুধ কাজ করে না। অনেকবার প্রমাণ হয়েছে ওষুধের সাথে পানি মেশানোর কারণে ছিটানো ওষুধ মশা নিধনে ব্যর্থ হয়েছে। কিন্তু সিজনের পর সিজন মশা মারা ওষুধ কেনা হয়েছে উচ্চমূল্যে। সেই ওষুধে পানি মিশিয়ে ছিটানোও হয়েছে দফায় দফায়। কিন্তু ফলাফল হয়েছে দিনে দিনে বেড়েছে মশা, বেড়েছে মেয়র বাহিনীর সম্পদ। কিন্তু বাড়েনি নগরে জীবন যাত্রার মান। দিনে দিনে মশা বাড়ার মত বেড়েছে ট্রাফিক জ্যাম, রাস্তায় খানাখন্দ, ফুট হয়েছে গেছে দোকানের অংশ। রাস্তা হয়ে গেছে পারকিং ও ময়লার ডাম্পিং জোন। মেয়রদ্বয়ের নেই শহরবাসীর জন্য প্রেম, নেই মমতা। এ যেন এক ধোঁকার শহর, মিষ্টি কথার ধোঁকা, প্রতিশ্রুতির ধোঁকা, আশ্বাসের ধোঁকা, এই শহরবাসী শহরটাকে ভালবাসে না, এই শহরের মেয়রগণ শহরকে ভালবাসে না, শহরের বুকে থাকা কোন কিছুর প্রতি তাদের প্রেম নেই। তারা আত্নপ্রেমেই মগ্ন।ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গুজ্বরের আগুনে উত্তপ্ত দেশ, মেয়রসাহেব কমপ্লিট স্যুট পরে ফগার মেশিন চালাচ্ছে, যেন অনন্তজলিল যুদ্ধ করছেন একদাঙ্গল শত্রুর সাথে। আহা! মেয়র সাহেবের মুখে প্রেমময় কোন কথা নেই, আছে ডিনাইল বানী গুজবের কানাকানি। স্বাস্থ্যমন্ত্রী সবার ছুটি বাতিল করলেন কঠিন প্রেম।, আঃ একজন পাওয়া গেল এ শহরে যার মনে প্রেম আছে, ওহ! কিন্তু উনি তো দেখি নিরোর মত বাঁশী বাজাচ্ছেন!! মানে উনি বিদেশভ্রমণে গেলেন। উনি কলি যুগের নিরো। দেশের মানুষের জন্য প্রেম জিরো। ইসঃ এই শহরে কেউ নেই যে ভালবেসে ভাবছে এই শহরের কথা, শহরের মানুষের কথা। এই শহরের মানুষ নিজের প্রতিবেশীকে ভালবাসে না। এই শহরের মানুষ নিজের পাড়াকে ভালবাসে না, এই শহরের মানুষ মহল্লাকে ভালবাসে না। এই শহর বড় অভাগা কেউ নেই একে ভালবাসার। দিনে দিনে তিলোত্তমা এই শহরে বুকে বয়ে চলেছে মূত্র স্রোত, দেয়ালে দেয়ালে পানের পিকের চিকা মারা। নানান আবর্জনায় গড়িয়ে বেড়ায় দিন, মাস, বছর জুড়ে। এই শহরে বুকে চিরে মেলে থাকা রাস্তাগুলি বড় নির্মমতার শিকার, খানাখন্দে ভরা, বর্ষা ছাড়াও একটু বৃষ্টিতে প্লাবিত শহর। তখন গাড়িঘোড়ার বদলে চলে নৌকা। আহা উন্নয়নের প্রতীক রাজধানী শহর নিদারুণ বেদনায় জর্জরিত। কেউ নেই প্রেম নিয়ে এ শহরের বুকে কোমল হাত রাখবে। আহা বড্ড বন্ধু বিহীন এ শহর।

আহা বন্ধু, এই শহরে বন্ধুর মাঝেও প্রেম নেই। কঠিন সময়ে একমাত্র পাশে থাকা বন্ধুকেও ভাল সময়ে ভুলে যায়, ভুলে যায় মানুষ সেই নিদারুণ কষ্টের দিনে বছরের পর বছর বিপদে আগলে রাখা বন্ধুকে। সুসময়ে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা, যাতে অতীতের দুঃস্থাবস্থার কথা কেউ জানতে না পারে। এতো কৃতঘ্নতা, এ যেন নিজের অস্তিত্বকেই অস্বীকার। সেই মানুষগুলির বাস এ শহরে, তাই এ শহর কেমন করে বন্ধু পাবে। এই শহরে অনেক বন্ধুত্বের গল্পগাঁথা হলেও, আজ এই শহরে বন্ধু বন্ধুর পিঠে ছুরি মারে, বন্ধুকে হিংসে করে, বন্ধু শত্রু হয়ে ওঠে, শত্রু বন্ধু সেজে থাকে। এ শহরে এমন বন্ধুরা যেন এডিস মশা। আহা শহর, তোমার মত আমিও যেন বন্ধুহীন সখা। বন্ধুর বুকে ছুরি মারার মত শহরের বুকে যখন তখন ফেলছে, ময়লা, কাটছে গাছ, বুজিয়ে ফেলা হচ্ছে সব নালা, খাল বিল, এ শহরের নদীতে তেলকালো পানি, এ শহরে সুপেয় পানির বড্ড টানাটানি। এই শহরে টাকা উড়ে, কিন্তু টাকা ধরাওয়ালারা এই শহরকে ভালবাসে না।

দিনে দিনে এই শহরে প্রেম গেছে শেষ হয়ে প্রায়, প্রেমের বদলে এডিস মশার রক্তচক্ষুর শাসন, আস্ফালন। রাষ্ট্রের সব নিয়মনীতি হয়ে গেছে ক্ষমতার দাস। নেই শহরে নেই মানবতা, নেই প্রেম, এই শহরে শুধু এডিস মশার বাস। এই শহরে সব মিথ্যে সত্য শুধু, মৃত্যু আর কান্না, সত্য শুধু এই শহরে বুক ফুলিয়ে এডিস মশার বাস। এই শহরে আমজনতার হাঁসফাঁস। এই শহরে ক্ষমতা লোভী মানুষের উল্লাস, এই শহরে এডিস মশার বাস।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: এডিস মশা
Previous Post

কেনেডি পরিবারের আরেক সদস্যের অস্বাভাবিক মৃত্যু

Next Post

নেইমারকে ছাড়াই ফ্রান্স সেরা পিএসজি

Next Post

নেইমারকে ছাড়াই ফ্রান্স সেরা পিএসজি

বিএনপি-জামায়াতের অস্তিত্ব দেশের শান্তির জন্য হুমকি: নানক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT