চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক ও আ.লীগ নেতাদের সমন্বয়ে মনিটরিং সেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 02, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডেঙ্গু-পরীক্ষার কিট

ডেঙ্গু প্রতিরোধ ও এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে এবং আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন চিকিৎসকদের একটি প্রতিনিধিদল।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশিষ্ট চিকিৎসক ও আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সারাদেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করণে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় রাজধানী ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন বলে জানিয়েছেন দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, একেএম এনামুল হক শামীম এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি ও আনোয়ার হোসেন

এছাড়া চিকিৎসক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএ’র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিব এর যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, ডা. বদীউজ্জামান ভূইয়া ডাবলুসহ বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্যরা।

Tags: আওয়ামী লীগডেঙ্গুডেঙ্গু প্রতিরোধমনিটরিং সেল
Previous Post

বিদেশি বিনিয়োগ বাড়াতে দরকার টেকসই নীতি

Next Post

দশ দিনের মধ্যে নিশ্চিত হবে নেইমারের ভবিষ্যৎ

Next Post

দশ দিনের মধ্যে নিশ্চিত হবে নেইমারের ভবিষ্যৎ

আইএস যোদ্ধাদের ফিরিয়ে নিতে এবার ইউরোপকে ট্রাম্পের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT