চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে অবনতির আশঙ্কায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 01, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে সাত নম্বরে, শ্রীলঙ্কা আটে। সেই লঙ্কানদের কাছেই তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর আগে নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে নিচের কোনো দলের কাছে হোয়াইটওয়াশ হয়নি টাইগার বাহিনী।

বাংলাদেশের এই ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার ফলে এখনই র‌্যাঙ্কিং থেকে সরছে না টিম টাইগার্স। তবে র‌্যাঙ্কিংয়ে অবনতির আশঙ্কায় আছে তারা।

শ্রীলঙ্কার কাছে হারের ফলে চারটি গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০। আটে থাকা লঙ্কানদের ৭৯। সিরিজ শেষে তিন পয়েন্ট বেড়ে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হয়েছে ৮২, আর বাংলাদেশের কমে হয়েছে ৮৬ পয়েন্ট। ফলে দ্রুতই বাংলাদেশকে টপকে সাত নম্বরে উঠে যেতে পারে লঙ্কানরা।

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনেক বেশি আশা করেছিল বাংলাদেশ। লঙ্কান মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের আশাও করেছিল টাইগাররা। কিন্তু প্রতিটি বিভাগে হতাশাজনক পারফরম্যান্স দিয়েই শেষ হয় সিরিজ।

সিরিজে দুদলের পার্থক্য কতটা ছিল তা ম্যাচের ফলাফল দেখলেই বোঝা যায়। প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে হারে ৯১ রানে, আট ওভারের বেশি বাকি থাকতে। দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা ম্যাচ জিতে নেয় পাঁচ ওভারের বেশি বাকি থাকতে ৭ উইকেটে। শেষ ম্যাচে তামিমের দলের হারটা ১৪ ওভার বাকি থাকতে, ১২২ রানে।

এই নিয়ে সব মিলিয়ে ২৭তম বার হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে পঞ্চমবার। ২০১৩ ও ২০১৭ সালে যদিও শ্রীলঙ্কার সঙ্গে তাদের মাটিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার তাদের অসহায় আত্মসমর্পণে ওয়ানডে ক্রিকেটে তামিম-মুশফিকদের উন্নতিটা পড়ল প্রশ্নের মুখে!

Tags: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
Previous Post

কল্পনার জাল ছিঁড়ে এবার পর্দায় ‘মাসুদ রানা’

Next Post

নৌপরিবহন মন্ত্রণালয়সহ ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

Next Post
ঈদে বাড়ির ফেরার তাগিদে বাস, ট্রেনের মতো লঞ্চঘাটেও এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখী মানুষের ঢল।সদরঘাটের লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন রুটের লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে। যাত্রী নিয়ে নির্ধারিত সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।ঈদে সড়ক পথের পাশাপাশি নদী পথে গ্রামের বাড়ি যেতে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

নৌপরিবহন মন্ত্রণালয়সহ ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

বিনামূল্যে কোক না দেয়ায় কোকাকোলা’র চালককে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT