চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্পনার জাল ছিঁড়ে এবার পর্দায় ‘মাসুদ রানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 01, আগস্ট 2019
in বিনোদন
A A

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই মাসুদ রানা। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। কোমলে, কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর এক অন্তর। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। অন্যায়-অবিচার দেখলেই রুখে দাঁড়ায়, পদে পদে তার শুধুই মৃত্যুর হাতছানি। গল্পে পড়া কল্পনায় দেখা ‘মাসুদ রানা’ এমনই।

কল্পনার জাল ছিঁড়ে এবার সে সত্যি হবে। কাজী আনোয়ার হোসেনের অত্যন্ত জনপ্রিয় এই স্পাই ক্যারেক্টারের সাহস, মুদ্ধিমত্তা, দেশ বিদেশের থ্রিলার গল্পের সাথে সবাই পরিচিত। সেই ‘মাসুদ রানা’র খোঁজেই ২ আগস্ট থেকে সম্প্রচার শুরু হচ্ছে ‘মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতা।

ক্যাম্পেইনটি প্রকাশ্য হওয়ার অল্প সময়েরই মধ্যেই দেশব্যাপী হাজারো তরুণের ব্যাপক সাড়া পেয়েছে। মাসুদ রানা হওয়ার স্বপ্ন নিয়ে রেজিস্ট্রেশন করেছে ১২ হাজারেরও বেশি তরুণ।

তাদের মধ্য থেকে প্রাইমেরি স্ক্রিনিং এবং বিভিন্ন ফিজিক্যাল ও ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরাদের। এদের নিয়েই রিয়েলিটি শো’টি শুরু হয় এবং সিজন শেষেই খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই ‘মাসুদ রানা’কে। এ বিজয়ীকে নিয়েই নির্মিত হবে ‘মাসুদ রানা’ সিরিজের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টাইটেল স্পন্সর।

এ রিয়েরিটি শো’র মূল বিচারক ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে অতিথি বিচারক হিসেবে বিভিন্ন পর্বে অংশ নিবেন আফজাল হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম প্রমুখ।

মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ। রিয়েলিটি শো’টি সম্প্রচারিত হবে ২ আগস্ট থেকে প্রতি শুক্র ও রবিবার রাত ৮টায় চ্যানেল আই এর পর্দায়।

Tags: অপু বিশ্বাসআফজাল হোসেনবিদ্যা সিনহা মিমমাসুদ রানামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
Previous Post

‘ভারতের ফর্মুলা’ অনুসরণ করতে বললেন সাকিব

Next Post

র‌্যাঙ্কিংয়ে অবনতির আশঙ্কায় বাংলাদেশ

Next Post

র‌্যাঙ্কিংয়ে অবনতির আশঙ্কায় বাংলাদেশ

ঈদে বাড়ির ফেরার তাগিদে বাস, ট্রেনের মতো লঞ্চঘাটেও এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখী মানুষের ঢল।সদরঘাটের লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন রুটের লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে। যাত্রী নিয়ে নির্ধারিত সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।ঈদে সড়ক পথের পাশাপাশি নদী পথে গ্রামের বাড়ি যেতে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

নৌপরিবহন মন্ত্রণালয়সহ ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT