চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের মাসে অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 01, আগস্ট 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী উদ্ভোধনী’ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন: শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে আর এই শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি গুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শংকা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে।

ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশের ইতিহাসের ৭৫ এর পরবর্তী কালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতা হচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আগস্ট মাস আসলে বঙ্গবন্ধুর মতো আমাদের প্রিয় নেত্রী যাকে ঘিরে বঙ্গবন্ধু রাজনীতি আবর্তিত। এই মাসে বিপদের আশংকা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে। আমাদের সর্তক থাকতে হবে। যুবলীগকে সর্তকতার সাথে প্রোগ্রাম করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী অনুমতি নিয়ে জরুরি কাজে বিদেশে গিয়েছিলেন, বিদেশে গেলেও তার মন্ত্রণালয়ে কোনে কাজ বন্ধ নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রী অনুমতি নিয়ে জরুরি কাজে বিদেশে গিয়েছেন। তারপরেও যারা তার পদত্যাগ দাবি করেন তার আগে নিজেদের কর্ম দেখা উচিত। নিজেরা আন্দোলনে ব্যর্থ, নিবার্চনে ব্যর্থ সব কিছুই ব্যর্থ তাই বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিৎ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বাংলাদেশে রাজনীতি করে একটি দল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকান্ডের পৃষ্ঠপোষকতা করেছে, পেছন থেকে মদদ জুগিয়েছে, খুনিদেরকে পুর্নবাসিত করেছে। ইনডেমনিটি আইন জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিল, তারা কারা? জিয়াউর রহমান। এদেশে রাজনীতিতে হত্যাকারীদের পুর্নবাসন করেছে জিয়াউর রহমান ইতিহাস আজ একথা বলে। বঙ্গবন্ধুর খুনের নেপথ্যের নায়ক কারা। যারা খুব করে, খুনিদের সাহায্য করে তারা একই অপরাধে অপরাধী।

বাংলাদেশের উদার রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: শেখ হাসিনা জানেন ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যের কারা ছিলো, তা শেখ হাসিনা জানেন। দেশের জনগণ জানেন ২১ আগস্ট গ্রেনেট হামলার নেপথ্যে কারা ছিলো। শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করেই ২১ আগস্ট গ্রেনেট হালমা করা হয়েছিল। রাজনীতিতে এত ট্র্যাজেডির পরও গণতন্ত্রের স্বার্থে, সুশাসনের স্বার্থে আমার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কর্মের সম্পর্ক রাখতে চাই।

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন পালনের সমালোচনা করে বলেন: যারা ১৫ আগস্টের ভুয়া জন্মদিন পালন করে নির্মম পরিহাস করে। ভুয়া জন্মদিন পালন করলে আপনাদের সাথে রাজনৈতিক কর্ম সম্পর্ক করা কঠিন হবে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীরের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরশোকের মাস আগস্ট
Previous Post

ডেঙ্গুর অভিজ্ঞতা জানাতে কলকাতার ডেপুটি মেয়র আসছেন: আতিকুল

Next Post

পুয়েলকে ম্যানেজার করছে বার্সা

Next Post

পুয়েলকে ম্যানেজার করছে বার্সা

বিত্তবানদের ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT