চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই বছর পর নাটকে ফিরলেন সুজানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 01, আগস্ট 2019
in বিনোদন
A A

নিজের ফ্যাশন হাউজের ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়ে দেশ বিদেশে এতটাই ছোটাছুটির মধ্যে ছিলেন যে আড়াই বছর ধরে অভিনয় থেকে দূরে সরে ছিলেন সুজানা জাফর। দীর্ঘ বিরতি ভেঙে জনপ্রিয় এই তারকা আবার ফিরলেন নাটকে।

চ্যানেল আই অনলাইনকে সুজানা জানালেন, সর্বশেষ তিনি তার বন্ধু ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় একটি নাটকে কাজ করেছিলেন। আসন্ন ঈদুল আযহার জন্য নির্মিত নতুন দু’টি নাটকে দেখা যাবে তাকে।

নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় একটি নাটকে সুজানার বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চোধুরী, অন্যটির নির্মাতা মাহমুদুর রহমান হিমি। সেখানে সুজানার নায়ক ইরফান সাজ্জাদ। দু’টি বেসরকারি টিভিতে আসন্ন ঈদে নাটক দুটি প্রচার হবে বলে জানিয়েছেন সুজানা।

সুজানা বলেন: ২-৩ এবং ৬ আগস্ট মাহমুদুর রহমান হিমির নাটকের শুটিং হবে, আর আবু হায়াত মাহমুদের নাটকের শুটিং ও ঈদের আগেই হবে।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দুটো বছর অনেক প্রেসার গেছে। এতো চাপের মধ্যে ছিলাম যে কাজ করার সময় পাইনি। অনেকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি। তবে এর মাঝে বালাম ভাইয়ের সঙ্গে ‘হঠাৎ’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম।

নাটকে নিয়মিত হচ্ছেন কিনা এমন প্রশ্নে এই মডেল ও অভিনেত্রী বলেন, আমি যখন যে কাজটা করি খুব সিনসিয়ারলি করার চেষ্টা করি। একসঙ্গে একাধিক কাজে মনোযোগ দিতে পারিনা। এখন আমার ‘সুজানাস ক্লোজেট’ মোটামুটি সবাই চেনে জানে। কিছু কাস্টমার ফিক্সড হয়েছে। ঈদে অনেকগুলো কাজের অফার এসেছিল। ইফতেখার ফাহমিও আমাকে কাজে ডেকেছিল। তখন আমি ইউরোপে ছিলাম। সেজন্য ডেট মিলাতে পারিনি। বেছে বেছে এই দুটো কাজ করছি। মানহীন কাজ নয়, ঈদের পর ভালো কাজ পেলে আবার নিয়মিত নাটকে কাজ করবো।

Tags: আবু হায়াত মাহমুদইফতেখার ফাহমিমডেললিড বিনোদনসুজানা
Previous Post

মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

Next Post

যেভাবে সাধারণ মানুষের সর্বস্ব লুট করতো তারা

Next Post
dav

যেভাবে সাধারণ মানুষের সর্বস্ব লুট করতো তারা

‘ভারতের ফর্মুলা’ অনুসরণ করতে বললেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT