চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনাম দেবনাথের বিরুদ্ধে হত্যাকারী চক্রকে প্রশ্রয়ের অভিযোগ

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
9:49 পূর্বাহ্ন 27, জুলাই 2019
in - সেমি লিড, অপরাধ
A A
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

বরগুনায় আওয়ামী লীগের রাজনৈতিক কোন্দলে প্রভাব বিস্তার করতে বরগুনা-১ এর সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের আশ্রয়-প্রশ্রয়েই রিফাত শরীফের হত্যাকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছিল বলে অভিযোগ করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাধারণ মানুষের।

সুনাম দেবনাথ এ নিয়ে কথা না বললেও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অভিযোগ অস্বীকার করেছেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের কোন্দল বেশ পুরোনো। তবে ২০০১ এর জাতীয় নির্বাচনের সময় তা তীব্র হয়ে ওঠে। সে সময় আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিপক্ষে বর্তমানে বরগুনার জেলা প্রশাসনের প্রশাসক দেলোয়ার হোসেন স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন।

পরে আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যেও কোন্দল ছড়িয়ে পড়ে। ২০১৮’র জাতীয় নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছিল।

বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ বরগুনার কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বর্তমান সংসদ সদস্যের ছেলে এলাকার বখাটে এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু এবং জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকসহ অন্যান্য নেতাদের মতে, বরগুনায় ত্রাস সৃষ্টি করে একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই এমপি পুত্র সুনাম দেবনাথ রিফাত শরীফের হত্যাকারীদের মতো আরো অনেক সন্ত্রাসীকেই সাথে রাখতেন।রিফাত হত্যা-মামলা-হত্যার আসামি

কিন্তু সংসদ সদস্য এবং তার ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বরগুনার অফিসে গেলে তার কর্মীদের তোপের মুখে পড়েন চ্যানেল আইয়ের কর্মীরা। সুনাম দেবনাথ কথা না বললেও পরে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাধারণ মানুষের সব অভিযোগ অস্বীকার করেন শম্ভু। দাবি করেন, এগুলো সবই বানানো কথা।

শুধু রিফাত শরীফের হত্যাকারীদেরই নয়, বরগুনায় অপরাধের সাথে জড়িত এবং তাদের আশ্রয় প্রশ্রয় দেয়া সবার কঠোর বিচারের দাবি জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Tags: বরগুনা রিফাত হত্যারিফাতরিফাত শরীফরিফাত শরীফ হত্যা
Previous Post

জ্বর নিয়ে প্রতিদিন একশ’ থেকে দেড়শ’ রোগী হাসপাতালে

Next Post

নতুন নেতৃত্বের অপেক্ষায় প্রযোজক সমিতি

Next Post

নতুন নেতৃত্বের অপেক্ষায় প্রযোজক সমিতি

মালিঙ্গার যত রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT