চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিঙ্গার বিদায়ী ম্যাচে আগে বল করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 26, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
মালিঙ্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে কলম্বোতে। ভক্তদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে ব্যানারে

মালিঙ্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে কলম্বোতে। ভক্তদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে ব্যানারে

কলম্বোয় তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেক হল তামিম ইকবালের। সফরের আগের রাতে চোটে মাশরাফী বিন মোর্ত্তজা ছিটকে যাওয়ায় টাইগার ওপেনারের কাঁধে বাংলাদেশের নেতৃত্ব বর্তায়।

তামিমের নতুন অভিজ্ঞতার ম্যাচে প্রতিপক্ষ শিবিরে স্পটলাইট লাসিথ মালিঙ্গার দিকে। ঝাঁকড়া চুল আর ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে আলোচনার জন্ম দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আসা লঙ্কান পেসার এই ম্যাচ দিয়েই অবসরে যাচ্ছেন দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার রেখে।

মালিঙ্গা এদিন ২২৬তম ওয়ানডেতে খেলতে নেমেছেন। নামার আগ পর্যন্ত নামের পাশে উইকেট ৩৩৫টি, সেরা ৩৮ রানে ৬ উইকেট। ৩০টি টেস্ট ও ৭৩টি টি-টুয়েন্টি খেলার পরিসংখ্যানও আছে তার নামের পাশে।

বিশ্বকাপের স্কোয়াড থেকে চোটে নেই নিয়মিত অধিনায়ক মাশরাফী ও পেস-আলরাউন্ডার সাইফউদ্দিন। সাকিব নেই ব্যক্তিগত ছুটির কারণে। লিটন বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ছুটি নিয়েছেন।

দলে নিয়মিত এ তারকাদের জায়গায় একাদশে কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। তিনে ব্যাট করবেন মোহাম্মদ মিঠুন। সাব্বির রহমান ও শফিউল ইসলাম জায়গা পেয়েছেন। খেলছেন পেসার রুবেল হোসেনও।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধি.), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Tags: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমালিঙ্গালিড স্পোর্টস
Previous Post

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Next Post

সাফার কাছে নাচ শিখছেন ইয়াশ

Next Post

সাফার কাছে নাচ শিখছেন ইয়াশ

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT