চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 26, জুলাই 2019
in বিনোদন
A A

নানা কাঠখড় পুড়িয়ে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণের প্রথম ছবি ‘কালো মেঘের ভেলা’। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পেয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কালো মেঘের ভেলা’। সম্প্রতি অন্তর্জালে ছবির ট্রেলার মুক্তির পর বেশ সাড়া পড়ে। দুখু নামের এক বালকের গল্প, ছবির কেন্দ্রীয় চরিত্র দুখুর সংলাপ ও অভিনয়ে মুগ্ধ দর্শক।

ছবিটির শো টাইম জানিয়ে নির্মাতা বলেন, শুক্রবার ও শনিবার বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘কালো মেঘের ভেলা’ দুপুর ১টা ৫০ মিনিটি ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি শো হবে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সিনেপ্লেক্সে ছবিটি চলবে প্রতিদিন সকাল ১১টায়, দুপুর ১টায় এবং বিকাল সাড়ে ৫টায়।

সিনেপ্লেক্স ছাড়াও যমুনা ব্লকবাস্টারে ছবিটি প্রতিদিন দুটি করে প্রদর্শনী চালাবে। একটি সকাল ১১টা ৪০ মিনিটে এবং অন্যটি দুপুর ১টা ৪০ মিনিটে।

‘কালো মেঘের ভেলা’ স্বল্পদৈর্ঘ্যের জন্য সরকারি অনুদান পেলেও বহু খাটাখাটনি করে গল্পটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দিয়েছেন মৃত্তিকা গুণ।

ছবিটি সম্পর্কে তিনি বলেন, ছোটবেলা থেকেই বাবার লেখা প্রিয় উপন্যাসের একটি ‘কালো মেঘের ভেলা’। ক্লাস সিক্সে প্রথমবার বইটার সঙ্গে পরিচয়। পড়তে পড়তে নিজেও হারিয়ে যান কল্পনার রাজ্যে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুখু মিয়া দাগ কাটে তার মনে। সেই থেকেই মাথায় গেঁথে যায় গল্পটি। তখনই ভেবেছিলেন, এটি নিয়ে কাজ করার। সেই সুযোগ এলো ২০১৫ সালে। সরকারি অনুদান পাওয়ার পর সময় নিয়ে শিল্পী নির্বাচন ও শুটিংয়ের কাজ করলেন মৃত্তিকা। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এই ছবিটি এরইমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

ছোটদের মনস্তাত্বিক বিষয় নিয়ে ছবি করলেও নির্মাতা মনে করছেন, ‘কালো মেঘের ভেলা’ ছবিটি শুধু ছোটদের নয়, এটি প্রাপ্ত বয়স্ক ও মনস্কদের ছবি। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা টার্গেট দর্শক থাকলেও ছবিটির দর্শক হিসেবে সব বয়সী মানুষদেরকেই চান মৃত্তিকা।

ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতেও শুটিং সম্পন্ন করেছেন মৃত্তিকা গুণ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র মা ও ছেলে। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন পিদিম থিয়েটারের আপন।

Tags: কালো মেঘের ভেলানির্মলেন্দু গুণপিদিমমৃত্তিকা গুণরুনা খানলিড বিনোদন
Previous Post

ঈদুল আযহাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Next Post

খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে: ফখরুল

Next Post

খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে: ফখরুল

বক্স অফিস দখলে নিতে পারবে কঙ্গনা-রাজকুমার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT