চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে নগদ গ্রাহকের অ্যাকাউন্ট খোলার আয়োজন ডাক বিভাগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 23, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় জনপ্রশাসন দিবস উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের অ্যাকাউন্ট বিনামূল্যে খোলার আয়োজন করেছে ডাক অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় ডাক অধিদফতরের কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নগদ দেশব্যাপী তাদের কাজ পরিচালনা করছে। এত অল্প সময়ে মানুষের যে পরিমাণ সহায়তা পাচ্ছে ও মানুষের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে নগদের প্রতি, এটি প্রায় দুর্লভ। আমরা টেলিকম বিভাগের পক্ষ থেকে নগদকে ডাক বিভাগের সেবা হিসেবে সরকারের সকল সেবার কেন্দ্রবিন্দুতে নিতে পারি এবং সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হিসেবে নিতে পারি।

মন্ত্রী বলেন, দেশব্যাপী ডাক বিভাগের মতো এত বড় নেটওয়ার্ক আর কোনো প্রতিষ্ঠানের নেই। তৃণমূল পর্যায়ে পণ্য কিংবা অর্থ পৌঁছে দেওয়ার সক্ষমতা অন্য কারও নেই। আমরা ডাক বিভাগের নেটওয়ার্ককে আরও ডিজিটাল করছি। নগদের মধ্য দিয়ে এই যাত্রা শুরু করেছি।

জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে নগদ-এর অ্যাকাউন্ট বিনামূল্যে খোলার ব্যবস্থা করে বাংলাদেশ ডাক বিভাগ। জিপিওর ভেতরে নগদের উদ্যোক্তারা গ্রাহকের অ্যাকাউন্ট বিনামূল্যে খুলে দেন।

এছাড়া সারা দেশে নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে যে কেউ বিনামূল্যে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিজে নিজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুব সহজে একজন গ্রাহক নগদ উদ্যোক্তার কাছ থেকে বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা যাবে।

Tags: নগদনগদ অ্যাকাউন্টমোস্তাফা জব্বার
Previous Post

টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি

Next Post

রেনুকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি হৃদয় গ্রেপ্তার

Next Post

রেনুকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি হৃদয় গ্রেপ্তার

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT