চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে মিথ্যা বলছেন, ট্রাম্প না মোদি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 23, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প-মোদি-ট্রাম্পের সহায়তা-কাশ্মীর

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে সংকট সমাধানে ভারত সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি অস্বীকার করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কে মিথ্যা বলছে? ট্রাম্প না মোদি? 

বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কাশ্মীর সংকট নিরসনে তাকে মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার ৭০ বছরের দীর্ঘ দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র কোনো রকম সহায়তা করতে পারবে কিনা। জবাবে ইমরান বলেছিলেন, শুধু মাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি এই দুই দেশকে একত্রিত করতে পারে।

এরপরই ট্রাম্প বলেন, ‘দু’সপ্তাহ আগে আমার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয়েছিল এবং আমরা এ বিষয়ে কথাও বললাম। তখন তিনি নিজেই বললেন, ‘আপনি কি একজন মধ্যস্থতাকারী বা নিষ্পত্তিকারী হতে পারেন?’ আমি জিজ্ঞেস করলাম, ‘কী বিষয়ে?’ তিনি বললে, ‘কাশ্মীর, কারণ এটা বহু, বহু বছর ধরে চলছে।’

‘এতে যদি উপকার হয় তবে আমি খুশিমনে মধ্যস্থতাকারী হবো,’ বলেন ট্রাম্প।

পাকিস্তান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে স্বাগত জানালেও এর প্রতিবাদ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এমন কোনো অনুরোধই ট্রাম্পের কাছে জানানই মোদি।

এরই মধ্যে ভারতের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে এই ঘটনা। সংসদে বিরোধীদলগুলোর সদস্যরা এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করেন।

অবশ্য পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর সংসদে জানান, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় পক্ষের আসার সুযোগ নেই। এ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হতে পারে; তবে তার আগে পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে হবে।

টুইটের মাধ্যমে ওই বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের সব ইস্যু শুধু এই দুই দেশের মধ্যেই আলোচনা করা হয়। ‘পাকিস্তানের সঙ্গে যে কোনো আলোচনার আগে পাকিস্তানকে সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে,’ বলেন তিনি।ট্রাম্প-মোদি-ট্রাম্পের সহায়তা-কাশ্মীর

ভারতীয় রাজনীতিক শশী থারুর ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের আসলেই কোনো ধারণাই নেই তিনি কী বলছিলেন।

টুইটবার্তায় থারুর বলেন, ‘হয় তাকে (ট্রাম্প) এ বিষয়ে পরিষ্কারভাবে ব্রিফ করা হয়নি অথবা মোদি কী বলেছেন তা তিনি বুঝতেই পারেননি।’

তবে মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, এটি একান্তই ভারত-পাকিস্তানের বিষয়। তাদের আলোচনাকে সবসময়ই স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত তারা।

Tags: ইমরান খানকাশ্মীরডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিভারত-পাকিস্তান
Previous Post

কৃষি ঋণের নতুন লক্ষ্যমাত্রা ২৪ হাজার ১২৪ কোটি টাকা

Next Post

জিততে বাংলাদেশের চাই ২৮৩

Next Post
ছবি: বিসিবি

জিততে বাংলাদেশের চাই ২৮৩

ফাইল ফটো

মিন্নির জামিন শুনানি ৩০ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT