চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়া সাহার অভিযোগ ‘ভয়ঙ্কর মিথ্যাচার’: পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 20, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতিত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশী নাগরিক প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তাকে ‘ভয়ঙ্কর মিথ্যাচার’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই ভয়ঙ্কর মিথ্যা অভিযোগের কঠোর প্রতিবাদ জানাচ্ছে এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’

কড়া ভাষায় প্রিয়া সাহার বক্তব্যের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রিয়া সাহার এই চরম মিথ্যাচার এবং সাজানো গল্পের পেছনে অশুভ উদ্দেশ্য রয়েছে। তার এই বক্তব্যের লক্ষ্য ছিল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

অভিযোগের ওই ভিডিও ক্লিপের প্রসঙ্গ তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ১৮ জুলাইয়ের একটি ভিডিও’র প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেখানে প্রিয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রিয়া এ সময় ট্রাম্পকে জানায়, বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খৃস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রিয়া একথাও বলেন যে, মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে এবং হিন্দু, বৌদ্ধ ও খৃস্টান সম্প্রদায়ের লোকরা যাতে বাংলাদেশে বসবাস করতে পারে এ জন্য ট্রাম্পের সহযোগিতা কামনা করেছেন।

প্রিয়া এসব কথা যখন ট্রাম্পকে বলছেন তখন ১৬ থেকে ১৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট-এ সেকেন্ড মিনিস্ট্রিয়াল টু এডভান্স রিলিজিয়াস ফ্রিডম অনুষ্ঠিত হচ্ছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাতিঘর, এখানে সকল বিশ্বাসের লোকরা দীর্ঘকাল ধরে শান্তিতে বসবাস করে আসছে।

এতে বলা হয়, বাংলাদেশ যখন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশী মিয়ানমার নাগরিককে অস্থায়ী আশ্রয়দানের সিদ্ধান্ত নেয় তখন গোটা বিশ্ব বাংলাদেশের মানবিক আচরণ ও উদারতার প্রশংসা করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার আশা করছে এ ধরণের বিরাট আন্তর্জাতিক ইভেন্টের আয়োজকরা সত্যিকার দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন যারা ধর্মীয় স্বাধীনতার সত্যিকার চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবেন।

Tags: পররাষ্ট্র মন্ত্রণালয়প্রিয়া সাহার অভিযোগ
Previous Post

অবশেষে ক্ষতিগ্রস্ত পরিবারের দেখা পেলেন প্রিয়াঙ্কা

Next Post

মামলা পর্যন্ত গড়াল বার্সা-গ্রিজম্যান দলবদল

Next Post

মামলা পর্যন্ত গড়াল বার্সা-গ্রিজম্যান দলবদল

এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT