চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ২ বছর

আলীম আল রাজী by আলীম আল রাজী
7:59 পূর্বাহ্ন 27, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ২ বছর পূর্ণ হলো আজ। মামলার সাক্ষ্য গ্রহণে সাক্ষীদের হুমকি দিয়ে বিচারকাজে বাধা সৃষ্টি করার অভিযোগ করেছে বাদী পক্ষ। ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, কম সময়ের মধ্যেই মামলার কাজ শেষ হবে। হত্যার ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলাদা মামলা দায়ের করেন।

সাত খুনের মূল হোতা হিসেবে চিহ্নিত হয় স্থানীয় সাবেক কাউন্সিলর নূর হোসেন। বেরিয়ে আসে র‌্যাবের ৩ কর্মকর্তা, নূর হোসেনসহ ২৩ জনের নাম। ঘটনার এক বছর পর ৩৫ জনকে আসামী করে চার্জশীট দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হলেও নূর হোসেনের দীর্ঘ সময় বিদেশে পালিয়ে থাকাসহ অন্যান্য জটিলতায় বিচারকাজে সময় নষ্ট হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, মানসম্পন্ন তদন্ত করা হয়েছে। এজন্য আমরা আশা করি রায়ে তা প্রতিফলিত হবে।তবে প্রভাবশালীদের হুমকি ধামকিতে বিচার কার্যক্রম নিয়ে শংকা বাদী পক্ষের। নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, আসামীদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তবে তারা আইনী লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিউটি।

চলতি বছরের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আশা রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ওয়াজেদ আলী খোকন । ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন আসামী তারেক সাঈদের আইনজীবী এডভোকেট সুলতানুজ্জামান জানান।সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য দিতে পারছেন না বলে অভিযোগ বাদী পক্ষের আইনজীবীর।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান বলেন,‘ সাক্ষীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আসামীরা প্রভাবশালীও। সাত খুন মামলায় মোট ১শ’২৭ জনকে স্বাক্ষী করা হয়েছে। এর মধ্যে ৩০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। দ্রুত সময়ে বিচারকাজ শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা নিহতের স্বজনদের। ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।

Tags: নারায়ণগঞ্জ- ৭ খুনসাত খুনসাত খুন মামলা
Previous Post

এই ‘সুুপার টুইসডে’তেও ট্রাম্প-হিলারির জয়জয়কার

Next Post

সমাজ সেবায় বিরল দৃষ্টান্ত ‘চাঁদমনি’ অনাথ আশ্রম

Next Post

সমাজ সেবায় বিরল দৃষ্টান্ত ‘চাঁদমনি’ অনাথ আশ্রম

চট্টগ্রামে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT