চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদে বিশেষ সম্মাননা পাচ্ছেন ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 18, জুলাই 2019
in বিনোদন
A A

সাহিত্য, সংস্কৃতি ও বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা জানাচ্ছে ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’-এর আয়োজকরা। এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশকিছু গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে ৬ষ্ঠ বারের মত শুরু হচ্ছে ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’। চলবে ২১ জুলাই পর্যন্ত। বাংলা চলচ্চিত্রের একশো বছর উদযাপন উপলক্ষ্যে এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রসহ ভারতীয় আঞ্চলিক ছবির রথী মহারথীরা। ১৯ জুলাই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী সুপারস্টার আক্কিনেনি নাগার্জুন।

উদ্বোধনী এই মঞ্চেই শুক্রবার সাহিত্য ও চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা জানানো হবে। একই মঞ্চে চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা জানানো হবে ‘লাল দরজা’ খ্যাত নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তকে এবং ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা আক্কিনেনি নাগার্জুনকে।

উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ফরিদুর রেজা সাগর।

হীরালাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ১৯১৯ সালে। সে হিসেবে এ বছর বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তি। ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’-এর পরিচালক পার্থ প্রতিম মল্লিক জানান, বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর ‘বেঙ্গলি প্যানারোমা’-সেগমেন্টে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শীত হবে উৎসবে।

এরমধ্যে সুব্রত সেনের ‘মানব মানবী’ এবং ইন্দ্রনীল ঘোষের ‘শিরোনাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং বাকি ৯টি ছবির হায়দরাবাদ প্রিমিয়ার হবে। এছাড়াও বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তিতে সম্মান জানিয়ে হায়দরাবাদের এই উৎসবে দেখানো হবে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণা ঘোষের ছবি।

উৎসব পরিচালক আরো জানান, চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান ই আমাদের প্রধান লক্ষ্য। বাংলা চলচ্চিত্রকে ফোকাস করা হলেও এবছর তেলেগু, কাশ্মিরী ও উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম-এর বহুল প্রতীক্ষিত এবং বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’কেও। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়েছেন এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার ও ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।

Tags: ঋত্বিক ঘটকগৌতম ঘোষনাগার্জুনফরিদুর রেজা সাগরমৃণাল সেনলিড বিনোদনসত্যজিৎ রায়
Previous Post

অনলাইন কেনাকাটার আসক্তি কাটিয়ে সুন্দর জীবনে ফেরার গল্প

Next Post

দেশ ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকবেন সোহেল তাজ

Next Post
dig

দেশ ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকবেন সোহেল তাজ

শ্যামলী রিং রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT