চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুধ নিয়ে রাজনীতি থাকলে আমাদের বলুন: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 16, জুলাই 2019
in - সেমি লিড, আদালত
A A

দুধ নিয়ে কোনো রাজনীতি হচ্ছে কী না- সে প্রশ্ন তুলে মঙ্গলবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, কোনো রাজনীতি থাকলে আমাদের বলুন।

দুধ পরীক্ষার পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক হাইকোর্টে দেওয়া প্রতিবেদনের উপর শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় হাইকোর্ট বলেন: কেউ বলছেন, দুধে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। আবার কেউ বলছেন, ক্ষতিকর উপাদান নেই। আবার ঢাবির শিক্ষক দুধ পরীক্ষার গবেষণা ফল প্রকাশের পর একজন সেক্রেটারি তাকে নিয়ে কথা বললেন। বাট, হোয়াই? দুধ নিয়ে কি কোনো রাজনীতি হচ্ছে? তাহলে আমাদের বলুন।

শুনানির একপর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী বলেন: ঢাবির শিক্ষকরা ১৯টি প্যারামিটারে দুধ পরীক্ষা করেছে। বিএসটিআই ৯ টি প্যারামিটারে দুধ পরীক্ষা করেছে। আর আমরা ৫টি প্যারামিটারে দুধ পরীক্ষা করেছি।

এসময় আদালত বলেন, এইসব প্যারামিটারের কথা বলে বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। দুধে এরকম ক্ষতিকর উপাদানের বিষয় অন্য দেশে হলে ফাইন করতে করতে শেষ করে ফেলত।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক দুধ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করে হাইকোর্টে শুনানিতে বলেন বিএসটিআই’র অনুমোদিত ১৪টি কোম্পানির মধ্যে ১১টি পাস্তুরিত দুধে সিসা ও ক্যাডমিয়াম এর অস্তিত্ব পাওয়া গেছে। এরপর আদালত বলেন সিসা ও ক্যাডমিয়াম যুক্ত দুধ বাজারে থাকা কী সমীচীন?

এরপর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদালত পশু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি অ্যানিমেল অ্যান্টিবায়োটিক বিক্রি-বিতরণ করতে পারবে না এবং কোনো খামারী গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবে না বলে আদেশ দেন।

এছাড়া আদালত তার আদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে প্রতিবেদন দিয়েছে সে প্রতিবেদনের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব কোম্পানির বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে তার বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেন।

এছাড়া জনস্বার্থে দুধের দূষণ পরীক্ষা ও গবেষণায় বিএসটিআই নিবন্ধিত দুধ কোম্পানিগুলোকে একটি তহবিল গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ আদালতে বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মামুন মাহবুব। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ফরিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Tags: দুধরাজনীতিহাইকোর্ট
Previous Post

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২

Next Post

আকাশপথ খুলে দিলো পাকিস্তান

Next Post
পাকিস্তান-আকাশসীমা

আকাশপথ খুলে দিলো পাকিস্তান

এজলাসে খুন: হানিফ বললেন, আবেগে ঘটা দুর্ঘটনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT